টেক বার্তা

পুজোয় মেঘা অফার! মাত্র ৯৯৯ টাকা দিয়ে বাড়ি নিয়ে যান Yamaha-র এই স্কুটার

জনপ্রিয় বাইক এবং স্কুটার নির্মাতা কোম্পানি Yamaha বাংলা ক্রেতাদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার। পুজোর আগে প্রত্যেক কোম্পানি বিক্রির পরিমাণ বৃদ্ধি করার জন্য নতুন নতুন অফার নিয়ে ক্রেতাদের কাছে আসছে। এই তালিকায় এবার জুড়ল Yamaha র নাম। এবার মাত্র ৯৯৯ টাকা ডাউন পেমেন্ট দিয়েই আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন Yamaha র ভালো ভালো কিছু স্কুটার। আসুন এই অফারের ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই অফার গ্রহণ করলে আপনারা ৫,০০০ টাকা অবধি সাশ্রয় করতে পারবেন আপনার স্কুটারে। Yamaha – র জনপ্রিয় স্কুটার Fascino 125 FI, Ray ZR 125 Street Rally এবং Ray ZR 125 Fi স্কুটার আপনি মাত্র ৯৯৯ টাকা দিয়ে করতে পারবেন বুক। এছাড়াও অন্যান্য স্কুটারের উপরেও থাকছে ১,৫০০ টাকা অবধি ডিসকাউন্ট।

আপনি ইয়ামাহা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফারের ব্যাপারে আরো বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন। এই অফার আপনি সেই ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। তবে যদি আপনি ৫,০০০ টাকার অফার গ্রহণ করতে চান তাহলে Yamaha র কিছু শর্ত আছে।

আপনাকে এই অফারের ব্যাপারে আরো তথ্য জানতে তাদের সাইটে একটি এনকোয়াইরি ফর্ম ভরতে হবে। এখানে আপনাকে নাম , আপনার মোবাইল নম্বর, ওটিপি, এবং ইমেইল আইডি দিতে হবে। আপনার ডিলারশিপ ইনফরমেশন আপনাকে দিতে হবে ওই ফর্মে। আপনি আপনার বারীর এলাকা এন্টার করলেই আপনার সামনে অফিসিয়াল ডিলারশিপ এর তালিকা চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের ডিলারশিপ থেকে এই পুজো বোনানজা অফার বুক করতে পারবেন।

এছাড়াও Yamaha দিচ্ছে আপনার পুরনো স্কুটার অথবা বাইক পাল্টে নতুন স্কুটার নিয়ে যাওয়ার ব্যবস্থা। এই স্কুটার ও বাইক এক্সচেঞ্জ অফারে আপনাকে নিজের পুরনো স্কুটারের অথবা বাইকের ব্র্যান্ড এবং আপনার প্রোডাক্টের বয়স ভরতে হবে। তাহলেই আপনি জানতে পেরে যাবেন, যে আপনার পুরনো স্কুটার অথবা বাইকের জন্য কত টাকা ছাড় আপনি পাবেন। তাই পুজোর আগে এই দুর্দান্ত অফারে কিনে ফেলুন আপনার পছন্দের Yamaha স্কুটার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026