বিনোদন

নাচতে নাচতে মারপিট শুরু করল ‘কৃষ্ণকলি’র নিখিল-শ্যামা, ফাটাফাটি ভিডিও মুহূর্তে ভাইরাল

ইদানিং অভিনেতা নীল ভট্টাচার্য বিভিন্ন ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো তিনি পোস্ট করছেন নিজের গান গাওয়ার ভিডিও, কখনো প্রেমিকা তৃণা সাহার সঙ্গে ডান্স ভিডিও, আবার কখনো তাঁর অনস্ক্রিন স্ত্রী শ্যামা ওরফে তিয়াসার সঙ্গে মজাদার ভিডিও। সম্প্রতি তিনি তিয়াসার সঙ্গে একটি মজাদার ডান্স ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওয় বলিউড ফিল্ম ‘বরফি’ র জনপ্রিয় গান ‘ফাটাফাটি ‘র সাথে খুনসুটি ভরা ডান্স পারফরম্যান্স করতে দেখা যায় নীল ও তিয়াসাকে। এই ভিডিওটি নীল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা তুমুল ভাইরাল হয়েছে। কিছুদিন আগে জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি ‘-তে দুর্গাপূজার সিকোয়েন্সের শুটিং হয়েছে। এই শুটিং-এর ফাঁকে এই ডান্স ভিডিওটি শুট করেন নীল ও তিয়াসা। এই ডান্স ভিডিওয় নীল ও তিয়াসা দুজনের পরনেই রয়েছে শুটিং-এর পোশাক। তিয়াসা পরেছিলেন অফ হোয়াইট জরি বসানো শাড়ি। তার সাথে মানানসই করে নীল পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা ও অফ হোয়াইট জরির কারুকার্য করা জহর কোট। ডান্স ভিডিওয় তিয়াসার সাজ দেখে নীল প্রশংসা করেন। ভিডিওর শেষে দুজনকে মজাদার খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

করোনা অতিমারীর কারণে এবার নীল ভট্টাচার্য ও তিয়াসা কোনো পুজো উদ্বোধনে অংশ নেননি। ফলে তাঁরা তাঁদের অফস্ক্রিন পরিবারের সঙ্গে সুন্দর সময় উপভোগ করেছেন। নীল তাঁর অফস্ক্রিন প্রেমিকা তৃণা সাহার সঙ্গে পুজো উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন। এছাড়া তাঁরা দুজনে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম ‘এর জনপ্রিয় গান ‘ফলক তক ‘-এর সঙ্গে ডান্স ভিডিও শুট করেছেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ডান্স ভিডিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

অপরদিকে বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিয়াসা ও তাঁর অফস্ক্রিন স্বামী সুবান রায়। তিয়াসার গাল সুবান সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিয়াসা। তিয়াসার এই ছবি ভাইরাল হয়েছে।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা এবং তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। এই মুহূর্তে চিত্রনাট্যের কারণে সিরিয়ালটির টিআরপি কমে গেলেও নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026