করোনা আবহে পুজোর প্রস্তুতি হলেও এইবার আদালতের নির্দেশে দর্শকরা মন্ডপে ঢুকতে পারবেন না। এই ঘোষণার মধ্যেই তৃতীয়া থেকেই পুজো পর্ব শুরু হয়ে গেল জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র নায়িকা তিয়াসা রায়ের। এই বছর তিয়াসা তাঁর প্লেডেট নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে তিয়াসা একটি জনপ্রিয় পপ সং-এর সাথে ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওতে তিয়াসাকে লাল রঙের ব্লেজার , কালো জামা ও শর্ট হেয়ারস্টাইলে দেখা যাচ্ছে। এই নতুন লুকে তিয়াসাকে বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। এই ভিডিওতে তিয়াসা প্লেডেটের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এই প্লেডেট আসলে কে , তা এখনও খোলসা করেননি অভিনেত্রী। নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জেগেছে তিয়াসার অনস্ক্রিন স্বামী নিখিল ওরফে নীল ভট্টাচার্য কি তাঁর প্লেডেট নাকি অফস্ক্রিন স্বামী সুবান রায়।
প্রসঙ্গত,কিছু দিন আগে তিয়াসা ও সুবান নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন। বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। সেইমতো নীল রঙের কেক আনা হয়েছিল। তিয়াসা পরেছিলেন নীল রঙের শাড়ি ও খোঁপায় দিয়েছিলেন নীল রঙের ফুল। তিয়াসার সঙ্গে মানানসই করে সুবান পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। এই বিবাহবার্ষিকীতে তিয়াসা ও সুবান আরেকবার নতুন করে মালাবদল সারলেন। কেক কাটার পরে দুজনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন । কিছুদিন আগে তিয়াসা ও সুবানের মধ্যে অশান্তির কথা শোনা গিয়েছিল। এই অশান্তি চরমে উঠলে তিয়াসা গোবরডাঙা থানায় গিয়েছিলেন সুবানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু পরে সুবান এসে তিয়াসার সঙ্গে মিটমাট করেন। তিয়াসার অভিযোগ,সুবান তাঁর খ্যাতির কারণে ইগোতে ভুগছেন। অপরদিকে সুবান অভিযোগ আনেন যে, তিয়াসা নিজের কেরিয়ারে সফল হতেই তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান। কিছু দিন আগে তিয়াসা আরো একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে সুবানকে উদ্দেশ্য করে মজাদার গানে লিপ মেলাতে দেখা যাচ্ছে। কিন্তু সেই ভিডিওতে সুবানকে চুপচাপ বসে মোবাইল নিয়ে খুটখাট করতে দেখা যাচ্ছে। নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি তিয়াসা নিজের বিয়ে বাঁচানোর জন্য এইসব পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন!
জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি ‘-র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। তাঁর বিপরীতে তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে নীল ভট্টাচার্য অফস্ক্রিন তৃণা সাহার সঙ্গে সম্পর্কে রয়েছেন।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…