টাইগার শ্রফের জন্মদিনে ব্রেকআপ ঘোষণা দিশা পাটানির?

বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা সর্বদা সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকে। কারুর সম্পর্ক তৈরি হোক কি বিচ্ছেদ, তা টক অফ দা টাউন হয়ে ওঠে। বলি টাউনে টাইগার শ্রফ এবং দিশা পাটানির সম্পর্কের ব্যাপারে গুঞ্জন নতুন কিছু নয়। প্রায়ই তাদের বিভিন্ন রেস্তোরাঁয় একসাথে দেখা যায়। কিন্তু সেই সম্পর্কেই হয়তো বিচ্ছেদের আবহ ঘনিয়ে এসেছে। এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ দিশা পাটানির একটি ইনস্টাগ্রাম পোস্ট দেখে।

আসলে আজ ২ মার্চ টাইগার শ্রফের জন্মদিন। সেই উদ্দেশ্যেই অভিনেত্রী দিশা পাটানি গতকাল রাতে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেই পোস্টে টাইগারের একটি হাসিমুখের ভিডিও দেখা যাচ্ছে এবং তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন আমার বেস্ট ফ্রেন্ড। কাজের জন্য কঠিন পরিশ্রম এবং সুন্দর মনোভাবের জন্য আমাদের মত লক্ষ লক্ষ মানুষ তোমায় দেখে অনুপ্রাণিত হয়। এজন্য তোমাকে ধন্যবাদ জানাই।” সবকিছু ঠিক থাকলেও নেটিজেনদের খটকা লেগেছে, “বেস্ট ফ্রেন্ড” কথাটির জন্য।

ভিডিও পোস্ট করার পর থেকেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “দিশা পাটনি ফ্রেন্ডজোন করে দিয়েছে টাইগার শ্রফকে”। আবার কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করে বলেছেন, “বেস্ট ফ্রেন্ড মানে?”, আবার তো আরেকজনের মতে, “বেস্ট ফ্রেন্ড মানেই টাইগার শ্রফ ভাই হয়ে গেছেন”। সব মিলিয়ে দিশার পোস্ট করা ওই ভিডিওটি এখন ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই ওই ভিডিওতে ২ লাখের বেশি লাইক এসেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, টাইগার শ্রফ এবং দিশা পাটানি দীর্ঘদিন ধরে একে অপরের সাথে ডেট করছেন। এমনকি কিছুদিন আগে তারা শীঘ্রই বিয়ে করবেন বলে গুঞ্জন উঠেছিল। জানিয়ে রাখা ভাল, বলিউডের মাটি শক্ত করার আগেই টাইগারের সাথে পরিচয় ছিল দিশার। তারা একসঙ্গে বাঘি ২ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রথমে তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও, ইশারা ইঙ্গিতে তাদের সম্পর্ক বহুবার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাঝেই দিশা পাটানি ইনস্টাগ্রাম পোস্ট দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। তবে দিশা ও টাইগার কি সত্যিই ব্রেকআপ করে নিয়েছে? এই বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত নয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026