বাংলা সিরিয়াল

Gouri Elo: দাদাগিরির মঞ্চে উপস্থিত ‘গৌরী এল’র কলাকুশলীরা, পর্দার গৌরীর বয়স জেনে অবাক দাদা

গত রবিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিল ‘গৌরী এল’র একাধিক কলাকুশলীরা। চলতি মাস থেকেই জি বাংলার পর্দায় শুরু হলো নতুন ধারাবাহিক ‘গৌরী এল’। আর এদিন ধারাবাহিকের প্রচারেই এসেছিলেন তারা। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার দুজনেই নতুন মুখ। তবে এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন মেঘনা মাইতি। এদিন দাদাগিরির মঞ্চে তার বয়স শুনে রীতিমতো চমকে গেলেন দাদা নিজেও।

ধারাবাহিকের নায়িকা মেঘনাকে এর আগেও দর্শকরা দেখেছেন টেলিভিশনের পর্দায় ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে। সেখান থেকেই ধারাবাহিকের পর্দায় সুযোগ পেয়েছে পর্দার গৌরী। এদিন দাদাকে নিজের ব্যাপারে জানিয়েছে সে। বহরমপুর মুর্শিদাবাদে বড় হয়ে উঠেছে সে। তবে বর্তমানে শুটিংয়ের জন্য কলকাতায় থাকছেন তিনি। কাশীশ্বরী গার্লস স্কুলেই পড়াশোনা করছে সে। সে এখন সবে ক্লাস টেন। এই ধারাবাহিকে মেঘনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে। তিনি পুরুলিয়ার বাসিন্দা। এটি তারও প্রথম কাজ।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, এক বাস দুর্ঘটনায় মারা যায় গৌরীর বাবা-মা। সেই বাস দুর্ঘটনা একমাত্র বেঁচে যায় এক একরত্তি। সেখান থেকে এক পুরোহিত তাকে তুলে নিয়ে এসে মানুষ করে। সে ভীষণভাবে কালী ভক্ত। হঠাৎ করেই একদিন সে এসে পরে এক বনেদি বাড়িতে। যেখানে ঘোমটা কালীর পুজো হয়। সেখানে প্রথমে ঢোকার অনুমতি না পেলেও তার গানের সুরে খুলে যায় দরজা। এরপর সে গান গাইতে গাইতে মায়ের আরতি করে। আরতি শেষে এসে মুখোমুখি হয় ঐ বাড়ির ডাক্তার ছেলের সাথে অর্থাৎ নায়েকের সাথে। আর তখনই ঘোমটা কালীর ঘোমটা উঠে যায়, আর এই ঘটনাতে অবাক হয়ে পড়েন সকলেই। এরপর গল্প কিভাবে এগোবে? কিভাবেই বা গৌরী ঐ বাড়ির সাথে জড়িয়ে পরবে? তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মেঘনা মাইতি ও বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে। এছাড়াও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বশিষ্ট মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, ভাস্বর চট্টোপাধ্যায়, শ্রীতমা রায়চৌধুরীর মতো একাধিক কলাকুশলীরা। উল্লেখ্য, এই ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026