নিউজ

ভারতে নিষিদ্ধ টিকটক, ৪৫ হাজার কোটি টাকার ক্ষতির মুখে ByteDance

অরূপ মাহাত: ভারত সরকারের ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তটি কেবল ভারত ও বিশ্বজুড়েই নয়, চিনা গণমাধ্যমগুলিতেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। চিনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক ও হেলো অ্যাপসের মূল সংস্থা বাইটড্যান্স এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, মোবাইল অ্যাপ বিশ্লেষণকারী সংস্থা সেন্সর টুয়ারের তথ্য অনুসারে, মে মাসে ১১২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছিল টিকটক। ভারতে সবচেয়ে বেশি মানুষ এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে ডাউনলোড হওয়া সংখ্যার দ্বিগুণ।

সোমবার ভারত সরকার চিনে তৈরি ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরমধ্যে রয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, বৈডু ম্যাপ, হেলো, এমআই কমিউনিটি, ক্লাব ফ্যাক্টরি, উইচ্যাট এবং ইউসি নিউজের মতো জনপ্রিয় অ্যাপও। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃঙ্খলার ক্ষেত্রে এই সমস্ত অ্যাপ ক্ষতিকর আখ্যা দিয়ে এগুলোকে নিষিদ্ধ করে সরকার। গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ চিনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের আত্মবিশ্বাসকে মারাত্মক ধাক্কা দিয়েছে। তাদের মতে, ‘ভারত সরকার এবং জনগণ যা করেছে তা চিনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আত্মবিশ্বাসকে মারাত্মক ধাক্কা দিয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026