সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট আসল পুলিশের হাতে। তবে এই রিপোর্টেও কোনো সন্দেহজনক কিছু নেই। ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্টেও সন্ধেহজনক কিছুই পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যু নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে। কেউ কেউ বলছেন যে সুশান্তের মত প্রতিভাবান একজন অভিনেতা কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে।
কিন্তু মুম্বই পুলিশ তদন্ত করে সেরকম কিছুই পাননি। দুবার তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসে। আর দুবারই আত্মহত্যার তথ্য সামনে এসেছে। প্রথমবার ৩ জন চিকিৎসক ও দ্বিতীয়বার ৫ জন চিকিৎসক রিপোর্টে সই করেছেন। রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণেই শ্বাসরোধ হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এমনকি তাঁর নখ ও পরিষ্কার ছিল।
এবার ভিসেরা সংরক্ষণ করে তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আর সেই রিপোর্টেও তাঁর শরীরে কোনো বিষ বা রাসায়নিক পদার্থ বা বিষাক্ত কিছুই পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যু মামলাতে ইতিমধ্যেই ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মুম্বই পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…