আনলক ১-র শুরুর থেকেই দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। আর আনলক ২-র শুরুতেই দেশে আক্রমণের সংখ্যা ৬ লক্ষ ছাড়াল। পশ্চিমবঙ্গেও সংক্রমণের সংখ্যা বাড়ছে। সংক্রমণের নিরিখে রাজস্থানকে টপকে বাংলার স্থান পৌঁছে গেল ৬ নম্বরে।
রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে সংক্রমণের সংখ্যা ৬১১ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৭০ জন। আর গত একদিনে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮৩ তে। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৫৯ জন। তবে আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৮ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৫২৮ জন।
রাজস্থানে গত ২৪ ঘন্টায় করোনাতে আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৭৪ জন। আর রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪২১ জন। বর্তমানে রাজস্থানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৩৭ জন। আর এই সংক্রমণের নিরিখে রাজস্থানকে টপকে ৬ নম্বরে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…