চীনের থেকে অন্য দেশে হেডকোয়ার্টার সরাতে চাইছে 'টিক টক’
জাতীয় সুরক্ষাজনিত কারণে টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। তার কিছুদিন পর এবার তাদের জন্য ৭৯ টি প্রশ্নের তালিকা তৈরি করেছে Electronics and Information Technology (MEITY)মন্ত্রক। তিন সপ্তাহের মধ্যে যদি এই প্রশ্নগুলির জবাব দিতে তারা ব্যর্থ হয় তবে গোটা ভারত জুড়ে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে অ্যাপগুলি।
MEITY এর তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ২২শে জুলাই এর মধ্যে প্রশ্নগুলির প্রতিক্রিয়া না জানালে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ী করা হবে।” জানা গিয়েছে এই নিষিদ্ধ অ্যাপের সংস্থাগুলি যদি জবাব পাঠায় তবে তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
নিষেধাজ্ঞা জারির পরে টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের পক্ষে দাবি করা হয় যে, তারা তথ্য গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে ভারতীয় আইন মেনে চলে। আরও জানানো হয় যে, ভারতের কোনও গ্রাহকের কোনও তথ্যই তারা চীন বা অন্য কোনও বিদেশি সরকারকে দেয় না। উল্লেখযোগ্য, ভারতে মোট টিকটকের ২০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
এই পরিস্থিতিতে টিকটক খুবই সমস্যায় পড়েছে। তাদের ফিরে আসার ভাগ্য নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপরে। শুধু তাই নয় টিকটক-সহ নিষিদ্ধ অ্যাপগুলিকে করা প্রশ্নের উত্তর সরকারকে কতটা সন্তুষ্ট করতে পারে তার উপরেও। প্রসঙ্গত, কিছুদিন আগে ভারত-চীন উত্তেজনার ফলে নিষিদ্ধ করা হয় চীনের ৫৯টি অ্যাপ।
রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…
আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…
রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…
আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…
ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…