সম্প্রতি অভিনেত্রী তিথি বসু ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে শর্ট, হল্টারনেক ড্রেসে একটি ছবি পোস্ট করেছেন। তিথির এই ছবিটি নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা তিথির এই লুকের প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, স্টার জলসার উচিত তিথি বসু অভিনীত ‘মা’ সিরিয়ালটি আরো একবার সম্প্রচার করা।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তিথিকে বিখ্যাত করে তোলে ‘মা’ সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র ঝিলিক। ঝিলিকের অপাপবিদ্ধতা গেঁথে যায় দর্শকদের মনে। এই সিরিয়ালে অভিনয় করে তিথি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসনীয় হয়েছিল। তবে ‘মা’ সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর তিথি কয়েকটি কমার্শিয়াল অ্যাড করেছিলেন। এছাড়া বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’তে নামভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি।
সম্প্রতি তিথি বিভিন্ন ড্রেসে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শুরু করেছেন। বোঝাই যাচ্ছে, তিনি আবার ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে চান। তবে নেটিজেনদের একাংশ তিথিকে ট্রোল করা শুরু করেছেন তাঁর চেহারার জন্য। তাঁরা এখনও ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিকের চেহারা মনে রেখেছেন। সুতরাং অনায়াসেই বোঝা যাচ্ছে, ঝিলিকের ইমেজ ভেঙে তিথির বেরিয়ে আসা ভবিষ্যতে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…