সম্প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তী ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করেছেন। মিমি নিজের ছবি শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। ছবিতে মিমিকে দেখা যাচ্ছে লাল রঙের লেদার ড্রেস ও লাল লং কোটে। প্রাক্-শীতের আমেজে লাল রঙকেই আপন করে নিয়েছেন মিমি। ছবিটি পোস্ট করে মিমি জানিয়েছেন, এই ছবিটি তাঁর নিজেরও ব্যক্তিগত পছন্দের।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’। এই ফিল্মে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। এমনকি এই ফিল্মটি হিন্দিতে ‘ডাব’ করার কথাও চলছে। এছাড়া সম্প্রতি মিমি ও জিৎ অভিনীত ফিল্ম ‘বাজি’র ট্রেলার লঞ্চ হয়েছে ইউটিউবে। ট্রেলারটি লঞ্চ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ‘বাজি’ ছবির এর অধিকাংশ অংশের শুটিং হয়েছে লন্ডনে।
অভিনেত্রী হিসেবে ব্যস্ত থাকলেও সাংসদ হিসেবেও যথেষ্ট কাজ করেন মিমি। প্রায়ই নিজের পাটুলির অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং তা সমাধান করার ব্যবস্থা করেন তিনি। করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় মিমি নিজের উদ্যোগে ত্রাণ বন্টন করেছিলেন। তবে তাঁর কেন্দ্র দক্ষিণ কলকাতার যাদবপুরের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, মিমি যাদবপুরের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না। কিন্তু মিমি জানিয়েছেন, এই মুহূর্তে যাদবপুরের কিছু এলাকার যা পরিস্থিতি তাতে সেই এলাকাগুলির উন্নয়নে কিছু সময় লাগবে।
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…
দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…
বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…
সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…
গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…
সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…