অফবিট

জামাইকে AK-47 উপহার দিলেন শাশুড়ি, ভাইরাল ভিডিও

পৃথিবীর প্রতিটি দেশের মানুষ অভিনব গিফট দিতে এবং নিতে পছন্দ করেন। কিন্তু তাই বলে অস্ত্র উপহার দেওয়া বোধ হয় মানুষের চিন্তার বাইরে। সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন একজন নেটিজেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়েতে জামাইকে Ak-47 রাইফেল উপহার দিচ্ছেন শাশুড়ি। এই অদ্ভুত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে রাইফেল উপহার পেয়ে রীতিমত চমকে গেছেন জামাই। তবে শাশুড়ির তাতে কোনো হেলদোল নেই। তিনি জামাইকে রাইফেল উপহার দিয়ে কপালে চুম্বন করে আশীর্বাদ করেছেন।

শাশুড়ি অবশ্য আশীর্বাদ করে জামাইকে রাইফেল চালানোর শক্তি দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছেন কিনা তা জানা যায়নি। এরপর জামাই দ্বিতীয় বার ওই বাড়িতে এসেছিলেন কিনা তাও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, জামাইকে এইধরনের উপহার দিয়ে শাশুড়ি জঙ্গিদের উত্থানকে প্রশ্রয় দিয়েছেন।

এর আগে প্রয়াত লেখিকা সুস্মিতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর লেখা আত্মজীবনী ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’ বইতে জানিয়েছিলেন আফগানিস্তানে বিয়ে হলে বা বাড়িতে নতুন বউ এলে শূন্যে গুলি ছুঁড়ে আনন্দ করার রীতি রয়েছে। তবে এই রীতি তৈরী হয়েছিল তালিবান আমলে। কারণ তালিবান নিয়মের কারণে দেশের বাজারে আতসবাজির বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কারণে পরবর্তীকালে বন্দুকের গুলি ছুঁড়ে আনন্দ করার রীতি তৈরী হয়েছিল। কিন্তু এর ফলে আচমকা গুলি লেগে সুস্মিতার আফগানিস্তানের শ্বশুরবাড়ির এক আত্মীয় মারা গিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026