সম্প্রতি অভিনেত্রী অদ্রিজা রায়ের একটি ফটোশুট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ফটোশুটটি কঙ্গনার অনুকরণে করেছেন অদ্রিজা। তবে ফটোশুটে হেয়ারস্টাইলে নিজস্বতা বজায় রেখেছেন তিনি। ফটোগুলিতে অদ্রিজার পরনে ছিল কালো শাড়ি ও স্লিভলেস কালো ব্লাউজ। প্রায় একই রকম সাজে 2018 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভাইরাল হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। তবে তাঁর শাড়িটি ছিল ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা সিকুইন বসানো শাড়ি। কঙ্গনা এই পোশাকের সঙ্গে রেট্রো স্টাইলের অনুকরণে হেয়ার ডিজাইন করেছিলেন। অদ্রিজা সেই রেট্রো স্টাইলকে একটু রদবদল করে বুফো খোঁপা ট্রাই করেছেন। ওয়াইনের গ্লাসকে শুটিং প্রপ হিসাবে ব্যবহার করেছেন।
অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।
কিছু দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…