রাজ্য

“আগে খুচরো নেতা নিচ্ছিলাম, এখন পাইকারি রেটে নেতাদের নিচ্ছি” ,শাসকদলকে কটাক্ষ দিলীপের

পরপর পাইকারি দরে দল ছাড়ছেন তৃণমূল নেতারা। আর অন্যদিকে বিজেপি আয়োজন করেছে যোগদান মেলার। শনিবার এইভাবেই তৃণমূল কে আক্রমণ করলেন বাংলার গেরুয়া শিবিরের সভাপতি দিলীপ ঘোষ। এইদিন দিলীপবাবু বলেছেন,”তৃণমূলের ক্যাবিনেট ছাড়ছেন মন্ত্রীরা আর অন্যদিকে বাকিরা যাচ্ছেন জ্যোতিষের কাছে। ভালো দিন দেখে আমাদের দলে যোগ দিতে।”

সম্প্রতি তৃণমূল থেকে পদ্মশিবিরে যোগ দিয়েছেন অনেক নেতা। সেই বিষয়েও এইদিন মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য,” আগে আমরা খুচরো নেতাদের নিচ্ছিলাম। এখন পাইকারি রেটে নেতাদের নিতে হচ্ছে। কতজন নেতা যে দল ছেড়ে দিচ্ছেন আর কত জন পালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি দিদিমণি ও বুঝতে পারছেন। দুই চারজন যোগদান করে। আর আমরা যোগদান মেলা করতে চলেছি। দেখে মনে হচ্ছে যেন প্যারেড চলছে।”

এইদিন শাসক শিবিরকে কটাক্ষ করতে ও ছাড়েননি তিনি। কটাক্ষ করে তিনি বলেন,”একটা দল যার মন্ত্রী আছে, বিধায়ক সাংসদ, সবই আছে। কিন্তু তারা সবাই পালিয়ে যাচ্ছেন। ভাবুন তো দলের কতটা দুরবস্থা। মানুষ বুঝে গেছে যে ওই দল আর টিকবেনা। তাই তো দল ছেড়ে দিচ্ছে সকলে।”

এই দিন শাসক শিবিরের দিকে অভিযোগ তোলেন দিলীপবাবু। তিনি বলেন,”তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, তখন পুলিশের ভয় দেখিয়ে দলে নাম লেখানো হত। অনেকে সেই ভয়ে নাম লেখাতে বাধ্য হয়েছিল। বামেদের থেকে মন্ত্রী বিধায়ক সবাই চলে গিয়েছিল তৃণমূলে। আজ সেই দলই ক্ষমতায় রয়েছে। আর তাদের সাংসদ-মন্ত্রীরা ই এখন দল ছেড়ে দিচ্ছে। ১০-১৫ জন বিধায়ক ইতিমধ্যেই দল ছেড়ে দিয়েছেন। আরও দল ছাড়বেন। কেবল সময়ের অপেক্ষা।”

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নিজের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এর সাথেই ভাঙতে শুরু করেছে শাসক দল এমনটাই মনে করছেন অনেকে। গতকাল এই বিষয়ে কথা বলতে নিজের বাড়িতে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ এইদিন বলেন,” এখন প্রায়ই এমন বৈঠক করতে হবে ওদের।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026