রাজ্য

শুভেন্দুর সভার আগে এলাকা ঢেকে গেল শিবসেনার পতাকায়, রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে

মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পরে প্রথমবারের জন্য সভা করতে চলেছেন শুভেন্দু। সেই সভার আগে সভা এলাকা ঢেকে গেল শিবসেনার পতাকায়। তবে এটি কি কোনও আভাষ? নাকি নিছকই কোনও রাজনৈতিক ফন্দি? তা জনা না থাকলেও, এই পতাকাকে ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনার ঝড়। মন্ত্রিত্ব ছাড়ার পরে ২৯ এ নভেম্বর অর্থাৎ কাল অরাজনৈতিক ব্যানারে প্রথম সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। সভা হবে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছোলাবাড়িতে। কিন্তু তার ঠিক আগে এইদিন গোটা মহিষাদল এলাকায় দেখা গেল শিবসেনার পতাকা।

তার ঠিক সভার আগে শিবসেনার এত পতাকা কেন? তবে কি নতুন জটিলতা? নতুন সমীকরণ? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে এই বিষয়কে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার মহিষাদলে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্বরণে সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় থাকছেনা কোনও রাজনৈতিক ব্যানার। সভা আয়োজন করা হয়েছে জনকল্যাণ সমিতির ব্যানারে। উপস্থিত থাকবেন সমিতির সভাপতি শুভেন্দু অধিকারী নিজে।

এই সভার আগেই এলাকায় দেখা গিয়েছে শিবসেনার পতাকা। হঠাৎ করে এতো পতাকা কেন? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে। তবে শাসক শিবির হতে দাবি করা হয়েছে যে ভোটের আগে এমন পতাকা দেওয়া টা স্বাভাবিক। এমনটাই বলেছেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী।

অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন গেরুয়া শিবিরের নেতারা ও। তাদের মতে,শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ দেওয়ার এখনও কোনও নিশ্চিত খবর নেই। এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জি বলেন,প্রতিটি দলের পতাকা দেওয়ার অধিকার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্রের অন্যতম একটি দল হল শিবসেনা। ২০০৯ সালে শেষবার তাদের দেখা গিয়েছিল তমলুকে প্রার্থী দিতে। তারপর আর কোনও ভোটেই দেখা যায়নি তাদের। তারপর হঠাৎ এইদিন শিবসেনার পতাকা অবাক করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের ও। তবে কি শুভেন্দু নতুন করে শিবসেনার হাত ধরে যাত্রা শুরু করবেন? সেই বিষয়ে উঠেছে জল্পনা এবং সমালোচনার ঝড়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026