‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মোড় ঘুরতে চলেছে। নিখিল-শ্যামার প্রেমে তৃতীয় ব্যক্তির পাকাপাকি এন্ট্রি হতে চলেছে। এতদিন ধরে আমরা নিখিল-শ্যামাকে ‘কৃষ্ণকলি’র পুজোর সেটেই দেখে এলাম। এই বারের দুর্গাপুজোয় নিখিল আর শ্যামা শ্যুটিং আর পুজো দারুনভাবে এনজয় করলেও এবারে আসতে চলেছে বিচ্ছেদের সুর। এই ধারবাহিকের প্রতিটি পর্বেই থাকছে ট্যুইস্ট। মামের হত্যা, শ্যামার কিডন্যাপিং এমনকি গাড়ি দুর্ঘটনায় ব্রিজ ভেঙে গাড়ি উল্টে যাওয়া এবং শ্যামার বারাণসী পৌঁছনোর ঘটনা। আবার এক লাফে পার ১৮ বছর পার। সবমিলিয়ে জমজমাট কৃষ্ণকলি। এরই মধ্যে দেখা যাচ্ছে যে এক কিশোরীর মা শ্যামা। মায়ের মতোই দেখতে শ্যামাকে। মিষ্টি গলায় গান গায় সেও। এদিকে নিখিল সব ভুলে মদ্যপানকে সঙ্গী করেছে। এমন টান টান উত্তেজনা পর্বেও নিখিল-শ্যামার অফস্ক্রিন রোম্যান্স কিছুতেই থামছে না। হাতে হাত রেখে এই দুই জুটি কখনো একসঙ্গে হাসছে, কখনো বা খুনসুটি তো কখনো উদ্দাম নাচ। তেমনই এক নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন………
রিল লাইফে যত অঘটন ঘটুক না কেন রিয়েল লাইফে এঁরা একে অপরের দারুন বন্ধু। সারাক্ষণ নানা রকম মজা করতে দেখা যায় তাঁদের। এবার ভাইরাল হল সেই ভিডিও যেখানে নীল শ্যুটিংয়ের মাঝখানে শ্যামাকে কোলে তুলে নিয়ে নাচে।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…