পলিটিক্স

“এ রাজ্যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তৃণমূল বিজেপির গটাপ গেম চলছে”,- মোহাম্মদ সেলিম

দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল এদিন বাম সংগঠন গুলি। এদিনের ধর্মঘটে মানুষের ব্যাপক সাড়া মিলেছে। এই নিয়ে বাম নেতা মোহাম্মদ সেলিম বললেন, আজকের ধর্মঘটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। লাঠিচার্জ, গ্রেফতার হয়েছে। আজকের ধর্মঘটের ছাত্র-যুব সহ সকলের অংশগ্রহণ করেছে।

তারা আরও অভিযোগ, আজকের বনধ বানচাল করতে বিজেপি-তৃণমূল একসাথে যোগসাজশ করেছিল। সেলিম আরো বলেছেন,” এদিন কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘট ছিল। বিজেপির তরফ থেকে আজ নাটুকেপনা দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের জননীতির বিরুদ্ধে এই ধর্মঘট আমরা ডেকেছিলাম।

তবে এদিন বিজেপি ও তৃণমূলের গটাপ গেম দেখা গিয়েছে। মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন,” এরাজ্যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি।” কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট ছিল, আর সেখানে রাজ্য পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে।

সেলিম আরো অভিযোগ করেছেন,”আজ বিজেপি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল। মাঝেরহাট ব্রিজ, ডালখোলা ব্রিজ নিয়ে মানুষ তিতিবিরক্ত। সকলেই এই ব্রীজ গুলো নিয়ে অত্যন্ত ভুগছে। কোন রেল ব্রিজের কাজ হচ্ছে না। এটা শুধুমাত্র তামাশা করে। আজ কোন আন্দোলন করেনি বিজেপি। হাজার হাজার মানুষ তাদের দাবি নিয়ে রাস্তায় এসেছিল। ইচ্ছা করে নকল যুদ্ধ করা হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। নকল যুদ্ধ করছেন কল্যাণ এবং রাজ্যপাল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026