বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা-কল্পনার পর অবশেষে শতাব্দী রায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই আছেন। তিনি তৃণমূল ছেড়ে যাবেন না। এরপর তার দলের প্রতি আনুগত্য থাকার পুরস্কার দিল শাসক দল। এবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Shatabdi Roy) তৃণমূল রাজ্য কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হল। পাশাপাশি একই পদে দায়িত্ব পাচ্ছেন মোয়াজ্জেম হোসেন ও শংকর চক্রবর্তী। আজ অর্থাৎ রবিবার তৃণমূলের রাজ্য কমিটিতে সভাপতি হিসেবে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে আজ অর্থাৎ রবিবার শতাব্দী রায় বলেছেন, “আমি নতুন দায়িত্ব পেয়ে খুবই খুশি। আমি দলের একটা কর্মী হিসেবে যে কাজটা করে এসেছি এবং করছি সেটাকে স্বীকৃতি দেওয়া হল। আমি আগামী দিনে আরও কাজ করতে চাই।” সেইসাথে তিনি দলের শীর্ষ নেতৃত্ব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি জানিয়ে দিয়েছেন, “এবার থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারব এবং করতে চাই।” এছাড়াও তিনি জানিয়েছেন, “লোকজনেরা বলে দলকে বললে কোন কাজ হয়না। ঠিক তেমনটা নয়। আমি দলের নেতাদের সাথে কথা বললাম এবং ওরা বুঝে সমস্যার সমাধান করলো। এটা সবার বোঝা উচিত নিজে দলে সমস্যার কথা বললে তার সমাধান হয়।”
প্রসঙ্গত, দুদিন আগে বিতর্কিত ফেসবুক পোস্টের ২৪ ঘন্টার মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের সাথে শতাব্দি রায়তৃণমূলের ক্যামাক স্ট্রীট ভবনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে বৈঠক করে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর শতাব্দী রায় বলেছিলেন, “আমার যা সমস্যা ছিল সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। উনি বলেছেন সেগুলোর সমাধান হবে। আমি আপাতত কাল দিল্লি যাচ্ছি না।” সেইসাথে এদিন সাংসদ বলেছেন এখন সকলকে মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকা উচিত। তিনি আরো বলেছেন, “দলের অন্দরে সমস্যা হয়েছে তা অন্দরেই মিটবে।” এছাড়াও পরে তিনি ফেসবুক পোস্ট করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…