রাজ্য

ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি ‘বঙ্গধ্বনি’, জোরকদমে প্রচারে নামছে তৃণমূল

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলার ঐতিহ্য এবং পরম্পরা মেরে তিনি পালন করেছিলেন দুর্গাপুজো। পুজোর সময় মানুষকে বিপদের মধ্যে না ফেলার জন্য দলের সমস্ত কর্মসূচি বন্ধ রেখে ছিলেন বেশ কিছুদিনের জন্য। তারপর আবারো দলের জন্য কোমর বেঁধে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রচারের কাজে এবার পুরোদমে দেখা যেতে চলেছে তাকে। আগামী কয়েক মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে। তার জন্য ইতিমধ্যেই বিজেপিসহ সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে নেমে পড়েছে। এইবারে বেশকিছু জনসংযোগ কর্মসূচির মাধ্যমে দলকে আবার চাঙ্গা করার লক্ষ্যে মাঠে নামছেন তৃণমূল সুপ্রিমো। এই জন্য তিনি নতুন একটি পরিকল্পনা করেছেন যার নাম দিয়েছেন ‘ বঙ্গ ধ্বনি ‘।

সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহে কলকাতায় আনুষ্ঠানিকভাবে জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির জন্য এখন জোর কদমে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাক আগের দুটি প্রকল্পের মত এই প্রকল্পকেও সম্পূর্ণ পেশাদারী ভাবে সামলানোর জন্য কলকাতায় আসছেন। এই সংস্থার অন্যতম কর্ণধার প্রশান্ত কিশোর নিজে এই দায়িত্বে আছেন। ভোটের কয়েক মাস আগে কীভাবে এই নতুন কর্মসূচির রূপায়ণ সংঘ সেই নিয়ে বর্তমানে জোরকদমে আলাপ-আলোচনা চলছে।

তবে মমতার ইচ্ছা, কর্মসূচি ঘোষণার পর থেকে গোটা দল একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কাজ শুরু করুক। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলার সবকিছু যেন করা হয়। মন্ত্রী-এমপিরা সময়-সুযোগ করে তাতে অংশ নেবেন। লোকের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি পাড়ায় পাড়ায় প্রচার করা হবে। বিভিন্ন পাড়াতে স্থানীয় নেতৃত্ব জনস্বার্থে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরবেন। একইভাবে, সরকার এবং দলের কাছ থেকে মানুষ কি রকম কি চাইছেন সে বিষয়ে আলোচনা করা হবে।

এইজন্যই এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বঙ্গ ধ্বনি। এই কর্মসূচিতে ফাঁকি দেবার সুযোগ অত্যন্ত কম। কারণ এইবার আইপ্যাক বারতি লোক নিয়োগ করে এই কর্মসূচি সঠিকভাবে রূপায়নের পরিকল্পনা নিয়েছে। নিচুতলা থেকে এই কর্মসূচির মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শোনা হবে। পাশাপাশি প্রশাসনিক স্তরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যাতে ভোটের আগে সবথেকে বেশি জনসংযোগ করা যায়। ভোট ঘোষণার আগে দলের এই কর্মসূচির মাধ্যমে বিরোধীদের থেকে নির্বাচনী প্রচারে তৃণমূল অনেকটাই এগিয়ে থাকবে বলে দলের তরফ থেকে দাবি করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026