উত্তর ২৪ পরগনা: দেওয়াল লিখন ও পতাকা লাগানো নিয়ে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী সমর্থকদের বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল হালিশহর। বৃহস্পতিবার রাতে, পতাকা লাগানো ও দেওয়াল লিখনকে কেন্দ্র করে সুপ্রতিম ঘোষ নামে এক বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
বিজেপির (BJP) অভিযোগ, পরিবর্তন যাত্রা উপলক্ষে পতাকা লাগানো ও দেওয়াল লিখনের কাজ করছিলেন সুপ্রতীম। তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন সুপ্রতীম। তাঁকে প্রথমে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আক্রান্ত বিজেপি কর্মীকে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেড না পাওয়ায় সুপ্রতীমকে বাড়িতে নিয়ে আসেন তাঁর পরিবারের লোকজন।
শুক্রবার সকালে, সুপ্রতীমের বাড়ি ফেরার খবর পেতেই ফের একবার তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধরের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেইসময়, বাডির লোকের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে ওই দু্ষ্কৃতীরা পালিয়ে যায়।
বিজেপির (BJP) সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের তোপ দেগেছে শাসক শিবির। স্থানীয় তৃণমূল নেতার দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের (TMC) কেউ এতে জড়িত নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…