নিউজ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজি বর্ধমানে

বর্ধমান: একদিকে যখন ধনদেবীর আরাধনায় মেতেছে গোটা রাজ্য, ঠিক সেই সময় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রসিকপুর এলাকা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে কার্যত তীব্র বোমাবাজিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, অফিস দখলের লড়াইকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, এই কার্যালয়টি এতদিন তৃণমূল নেতা আব্দুল রবের দখলে ছিল। এলাকায় আব্দুল রবের সঙ্গে অন্য আর এক নেতা মহম্মদ আশরাফ উদ্দিনের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। মাসখানেক আগে জেলার তৃণমূল-কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় মহম্মদ আশরাফ উদ্দিনকে। তারপর থেকেই পুরনো শত্রুতার জেরে তিনি আব্দুল রবের শিবিরে ভাঙন ধরাতে উঠেপড়ে লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যার জেরে এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল রবের পার্টি অফিস যখন বন্ধ ছিল, ঠিক তখনই সেই অফিস দখল করতে মহম্মদ আশরাফ উদ্দিনের লোকজন সেখানে যায়। তারপরে দুই দলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ বাধে। চলে ব্যাপক বোমাবাজি। এমনকি লাঠি, রড নিয়ে একে অপরের দিকে তেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। কোনওক্রমে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামানো হয়। যদিও গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেনি, তবুও এই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার মানুষজন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026