Today Trending News

Anubrata Mandol: আচমকা প্রবল শ্বাসকষ্ট অনুব্রত মণ্ডলের, তড়িঘড়ি আনা হচ্ছে কলকাতায়

আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দুপুরের দিকে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে কলকাতায় আনা হচ্ছে। তাকে কলকাতায় অ্যাপোলো হাসপাতাল ভর্তি করা হতে পারে। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের গত দু’দিন ধরে জ্বর ছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে তার হঠাৎ করেই তার প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তারপর তৃণমূল নেতার চিকিৎসকরা তাকে বোলপুরে রেখে ঝুঁকি নিতে চাননি। তিনি এখনও অব্দি করোনা আক্রান্ত নাকি সেই বিষয়ে কিছু জানা যায়নি। তাকে বর্তমানে তড়িঘড়ি কলকাতায় চিকিৎসার জন্য আনা হচ্ছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে একের পর এক দলীয় নেতা এই রোগের কবলে পড়েছেন। তারমধ্যে অনুব্রত মণ্ডল যে কোন বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন। বারংবার মাঠে নেমে মানুষের সাথে দেখা করে তিনি সমস্যা সমাধান করার চেষ্টা করেন। তাহলে সাধারণ মানুষের কাজ করতে গিয়ে কি করোনা আক্রান্ত কেষ্ট দা? কলকাতায় আনার পর তার করোনা টেস্ট করানো হবে। তার সাথে বোলপুর থেকে কলকাতায় আসছে তার মেয়ে। দুপুরের দিকে প্রবেশ শ্বাসকষ্ট হওয়ার পরেই তাকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র মারফত জানা গিয়েছে কলকাতায় এসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হবে। তিনি প্রায় দু-তিন চেকআপের জন্য এই হাসপাতালে এসে থাকেন। তার হাই সুগার এবং প্রেসারের সমস্যা রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু গত দু’দিনে জ্বর এবং প্রবল শ্বাসকষ্টে ধরাশায়ী হয়েছেন। দলের বিভিন্ন নেতা অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026