রাজ্য

জখম এক যুবককে দেবদূতের মতো উদ্ধার করে হাসপাতালে ভরতির ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক

দূর্ঘটনায় জখম অবস্থায় রাস্তায় পড়ে ছিল এক যুবক। কেউ ছিলেন না তাকে উদ্ধার করতে। আর যারা ছিলেন, তারাও উদ্ধারে এগিয়ে আসেননি। তবে সেই সময় রাসাত দিয়ে যাচ্ছিলেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। রাস্তায় মুমুর্ষ যুবককে দেখেন বিধায়ক। নিজেকে পারেননি সামলাতে। তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন শাসক দলের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান(Bikram Chandra Pradhan)। তবে মহান এই উদ্যোগকে নিছক কর্তব্য পালন বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক।

সোমবার তথা আজ বেলদাতে রেলের বিরুদ্ধে একটি বিক্ষোভে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বিক্ষোভ কর্মসূচি সেরে দাঁতনের দিকে যাচ্ছিলেন তিনি। ৬০ নং সরক ধরে যাচ্ছিলেন বিধায়ক। তখনই কেশিয়ানি থানার কলাবনীতে তিনি দেখেন রাস্তার উপর জখম অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। কোনও দুর্ঘটনার স্বীকার হয়েছে সে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। বাইক আরোহী যুবকের অবস্থা দেখে নিজেকে ধরে তথা সামলে রাখতে পারেননি বিধায়ক। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়েন বিক্রম বাবু। ওই যুবককে উদ্ধার করেন তিনি। নিজের গাড়িতে তুলে বেলদা গ্রামীণ হাসপাতালে ভরতির ব্যবস্থা করে দেন সেই যুবককে। তবে জখম হওয়া সেই যুবকের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। তাই তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান পরিবর্তন করানো হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বছর তেত্রিশের জখম ওই যুবক বেলদা থানার রানিসরাইয়ের বাসিন্দা। বিধায়কের মানবিক কাজ মুখে মুখে ছড়িয়ে দিয়েছে গোটা এলাকা। জনপ্রতিনিধি এহেন কাজে মুগ্ধ প্রায় সকলেই। বিধায়কের জন্য যুবকের পুনর্জন্ম হল বলেই দাবি পরিজনদের। বিধায়কের প্রশংসায় মুখর সকলেই। যদিও বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান প্রশংসর ভাগীদার হতে চান না। তাঁর দাবি, এটা কোনও কৃতিত্বের কাজ নয়। এটা কর্তব্য। যুবকটি দ্রুত সুস্থ হয়ে উঠুন সেটাই চাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026