বাজারে সবজি কেনা নিয়ে বচসা। তারপর এই বচসা পরিণত হল খুনে। রবিবার রাতে এরকম এক ঘটনায় শোরগোল পড়ে গেলো বাঁকুড়ার সারেঙ্গা থানার জামবনি গ্রামে।সব্জির জন্য এক তৃণমূল কর্মী নিহত হলেন তার প্রতিবেশীর হাতে।
সূত্রের খবর, গতকাল রবিবার সকালে সারেঙ্গার বাসিন্দা মৃত্যু তৃণমূল কর্মী পূর্ণেন্দু মহান্তির সাথে পিড়রগাড়ির বাজারে ফুলকপি কেনাকে কেন্দ্র করে অচিন্ত্য দাস নামে এক ব্যাক্তির সাথে বচসার সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে এই বচসার মিটমাট হয়ে যায়। কিন্তু সেদিন রাত্রে বাড়ি ফেরার পথে পূর্ণেন্দু বাবুকে আক্রমণ করেন অচিন্ত্য এবং লাঠি ও রড দিয়ে তাকে বেপরোয়া ভাবে মারধর করেন।
মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান এবং স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় সারেঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ণেন্দু বাবুর মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
গতকাল রাতের পুলিশ অভিযুক্ত অচিন্ত্য দাসকে আটক করেছে। নিহতের পরিবার সারেঙ্গা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তবে শুধুমাত্র ফুলকপি নিয়ে বচসার ফলে এই ঘটনাটি যে আদৌ ঘটেনি তাতে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…