Sayani Ghosh: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির

ইডি (ED) র তলব সায়নীর ঘরে। কুন্তলের পর তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি (Ed Summon Sayani Ghosh)। ইতিমধ্যেই তাকে নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী শুক্রবার, অর্থাৎ, ৩০ শে জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সায়নী।

কেন সায়নী? সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে। অবশ্য, এখনও পর্যন্ত সায়নী ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ব্যাপারে। গত, মঙ্গলবারেই ইডির তরফ থেকে নোটিস পান সায়নী। শুক্রবার সম্ভবত তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হতে পারে।

উল্লেখ্য, কুন্তল ঘোষের সম্পত্তি কেনা বেচার সূত্র ধরে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এরপরেই ইডি’র তলব পান সায়নী ঘোষ। যদিও, এই প্রসঙ্গে সায়নী আগেই বলেছিলেন, কুন্তলকে তিনি চেনেন না তেমনটা নয়। তবে তা সম্পূর্ণ রাজনৈতিক ভাবে।’ এদিকে, একাধিক ছবিতে কুন্তলকে দেখা গিয়েছে সায়নীর সঙ্গে। এতে করেই সন্দেহের তালিকায় আসেন সায়নী। এই প্রসঙ্গে সায়নী সংবাদমাধ্যমে জানান, “প্রচুর ছবিতে আমার সঙ্গে ওঁকে দেখা গিয়েছে, সেটাও আমার অজানা নয়। তবে আমাদের প্রত্যেকদিনই প্রচুর মানুষের সঙ্গে দেখা করতে হয়। অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। ব্যক্তিগতভাবে সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।”

কিছুদিন আগে দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করার সময় জানা যায়, গাড়ি কেনার জন্য বনিকে টাকা দেন কুন্তল। ২০১৭ সালে গাড়ি কেনার জন্য টাকা নেন বনি। যদিও বনি সেনগুপ্ত জানান যে কাজের পারিশ্রমিক বাবদ ওই গাড়ির টাকা নেন তিনি। এমনকি ২০২১ গাড়িটি বিক্রিও করে দেন তিনি। বনি সেনগুপ্তর পাশাপাশি এবারে ইডির নজরে এসেছেন সায়নী। ইতিমধ্যে, গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। এর জেরেই সায়নী ঘোষকে তলব করে ইডি। আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সায়নী।

Pritam Santra

Recent Posts

এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভোটের মাঝে বড় জল্পনা

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ মিলবে কি…

April 2, 2026

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026

PBKS vs GT: ১১ বলে এক ওভার! অর্শদীপের দুঃস্বপ্ন, IPL-এ লজ্জার রেকর্ড

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…

April 2, 2026

৭ এপ্রিলের মধ্যে সব ফয়সালা! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আশ্বাস

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…

April 2, 2026

এপ্রিলের শুরুতেই ধাক্কা! অটোর গ্যাসে বড়সড় বৃদ্ধি, চাপে চালক-যাত্রী

এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…

April 2, 2026