একুশে বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। এবারের নির্বাচনে তৃণমূল বা বিজেপি দুই দলেই তারকা প্রার্থীর ভিড় চোখে পড়ার মতো। তবে তারকা প্রার্থী নিয়ে নির্বাচন প্রাক্কালে জোর ধাক্কা খেলো ঘাসফুল শিবির। ভোটের ঠিক আগে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এই তারকা। ঘন ঘন জ্বর আসায় করোনা সন্দেহে গতকাল অর্থাৎ শুক্রবার তিনি টেস্ট করান। সেই টেস্টে অভিনেতার সোয়াইন ফ্লু ধরা পড়েছে। অসুস্থতা নিয়ে আপাতত বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সোহম চক্রবর্তী।
একুশে বাংলা বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করে। নির্বাচনের প্রাক্কালে যখন জোর কদমে প্রচারের কাজ চলছে, তখনই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এই চূড়ান্ত পর্বে উপস্থিত হয়ে সোহম আদেও সুস্থ হয়ে ভোট প্রচার করতে পারবে নাকি তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। গতকাল বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা জানিয়েছেন, “আপাতত ভালো আছেন অভিনেতা। তবে আর কিছুদিন অবজারভেশনে থাকতে হবে তাকে।” তবে এখানেই শেষ নয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও শরীর সুস্থ হওয়ার পর ভোট প্রচার করতে পারবে সোহম। ফলে আদেও তিনি প্রচারে নামতে পারবেন নাকি সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সোহম চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পুরনো খিলাড়ি। ২০১৪ সালে তৃণমূলে যোগদান করেন তিনি সক্রিয় রাজনীতিতে অবতীর্ণ হন। তিনি বর্তমানে তৃণমূলের যুব শাখার সহ সভাপতি। ২০১৬ সালের পর এই বছর অভিনেতা দ্বিতীয়বারের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আগেরবার সোহম চক্রবর্তী তার কেন্দ্র থেকে হেরে গিয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…