বেশ কিছুদিন হয়ে গেল রাজনীতির ময়দানে দেখা যাচ্ছেনা দেবশ্রী রায় কে (Debasree Roy)। দক্ষিণ ২৪ পরগনায় মমতা ব্যানার্জির (Mamata Banerjee) এর কর্মী সভায় তিনি উপস্থিত ছিলেন না। তারপর থেকেই তৃনমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার সমস্যা শুরু হয়। জেলা তৃণমূল কংগ্রেস থেকে জানানো হয়েছে, উনি আগে নিজের অবস্থান স্পষ্ট করুন। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে শোভন এবং বৈশাখী (Sovan Chatterjee) যখন বিজেপিতে যোগদানের জন্য গিয়েছিলেন দিল্লি, তখন তাদের সাথে দেবশ্রী যোগ দেন।
পৈলানের মমতার কর্মীসভায় তাকে উপস্থিত থাকতে দেখা গেলো না। তার পাশাপাশি ছিলেননা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), জীবন মুখোপাধ্যায় (Jiban Mukherjee) সহ আরো অনেক তৃণ মূল কংগ্রেস বিধায়ক। তবে দেবশ্রী ছাড়া সকলেই কেন আসতে পারেননি তার ব্যাখ্যা দিয়েছেন। মিমি চক্রবর্তী জানিয়েছেন তিনি কলকাতায় নেই তাই তিনি যেতে পারছেন না। আর জীবন মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ। কোন দিকে প্রতিমা মন্ডল এর বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে সে কারণে তিনি উপস্থিত নেই।
কিন্তু দেবশ্রী রায় কে রাজনীতির ময়দানে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না। একুশের বিধানসভা ভোটে এগিয়ে এসেছে কিন্তু দেবশ্রীকে এখনো পর্যন্ত দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। দিন কয়েক আগে নিজের এলাকার রায়দিঘি তে তিনি অনুপস্থিত ছিলেন। তারপর পৈলানের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা দেখা গেলোনা দেবশ্রী রায় কে। এ নিয়ে রাজনৈতিক জল্পনার পারদ চড়ছে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের দাবি দেবশ্রী রায় কে আমন্ত্রণ জানানো হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…