রাজ্য

খোলা স্থানে ‘ যুগল নয়’ পুরুলিয়া দেখা গেল বজরং দলের পোস্টার

“খোলা জায়গায় যেন কোনও যুগলকে না দেখা যায়” পুরুলিয়ায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সতর্কীকরণ পোস্টারে বিতর্ক সৃষ্টি হয়েছে পুরুলিয়ায়। কিশোর-কিশোরী তরুণ-তরুণী সবার মনেই জ্বলছে ক্ষোভের আগুন। স্বরসতী পূজাকে সামনে রেখে হুগলি, বাঁকুড়ার, পড়ে এইবার পুরুলিয়াত দেখা গেল বজরং দলের পোস্টার। সরস্বতী পুজো পার হয়ে গেলেও এমন পোস্টার দেখা গিয়েছে পুরুলিয়া এবং তার সংলগ্ন অঞ্চলে। এই পোস্টার বজরং দলের বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে৷

আগের বুধবার থেকেই পুরুলিয়ার একাধিক জায়গায় দেখা গিয়েছে পোস্টার। বৃহস্পতিবার তথা আজ সকাল থেকেই জেলায় ছেয়ে গিয়েছে বজরং দলের পোস্টার। ছাপানো ঐ পোস্টারে লেখা রয়েছে,”বাংলার বিদ্যার দেবী সরস্বতী পুজো। যা অনেক বাঙালি মনে করেন ‘ভালোবাসা’–র উৎসব, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওই দিন খোলা জায়গায় কোন যুগল যেন দৃষ্টিতে না আসে। দৃষ্টিকটু অবস্থায় না দেখা যায়। এরকম ঘটনায় তাদের বাবা–মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে। আগামী নির্বাচনের পর বিজেপি সরকার পশ্চিমবঙ্গে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে আইন আনবে এবং বাঙালি যুবক–যুবতীদের চরিত্রের উন্নতির জন্য নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে”। পোস্টারের তলে লেখা রয়েছে দেশের বল, বজরং দল।

এছাড়া পোস্টার জুড়ে রয়েছে জয় শ্রীরাম শব্দও। এই পোস্টারের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক শিবির। দলের জেলা মুখপাত্র বলেন,”সরস্বতী পুজোয় কিশোর–কিশোরী থেকে তরুণ–তরুণীরা একসাথে বসন্ত পঞ্চমী উৎসবের আয়োজন করেন। এটাই বাঙালির রীতি। কিন্তু তা বন্ধ করার ফতোয়া বাঙালি কোন ভাবেই মেনে নেবে না। আমরা এই পোস্টারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026