রাজ্য

মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর আরও সক্রিয় রাজ্যপাল, এসএসকেএমে গিয়ে দেখে আসলেন আহত মন্ত্রীকে

রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার তথা আজ সন্ধ্যাবেলা এসএসকেএমে জখম মন্ত্রী জাকির হোসেনকে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এই দিনই অপারেশন হয়েছে তার। আপাতত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতালের সূত্রে। বুধবার তথা কাল রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণের জেরে জখমও হন বাংলার শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ আরও বেশ কিছু জন। বাংলার ভোটের প্রক্কালে এই ঘটনাই আলোচনার কেন্দ্রে এই মুহূর্তে।

বুধবার তথা গতকাল রাতে স্টেশনে শক্তিশালী বিস্ফোরণের জেরে মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) আহত হওয়ার ঘটনাকে নিয়ে তোলপাড় বাংলা রাজনীতি। মন্ত্রীর সুরক্ষায় এমন গাফিলতির অভিযোগ তুলে সরকারকেই বিদ্ধ করছেন বিরোধীরা। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলার পুলিশের ব্যর্থতাকে দায়ী করলেন কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী বাবুল সুপ্রিয়। (Babul Supriyo)। বৃহস্পতিবার তিনি বলেন,”খেলা হবে স্লোগান দিচ্ছে তৃণমূল। কিন্তু কার্যক্ষেত্রে নিজেরাই নিজেদেরকে সেম সাইড গোল দিচ্ছে। লোকসভা ভোটে আমরা ১৮ টা গোল দিয়েছিলাম তৃণমূলকে।”

এই দিকে ঘটনার মোকাবিলায় বাংলার সরকার বেশ তৎপরতার সাথে কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে এইদিন সন্ধ্যেবেলাই। সুতি ২ ব্লকের বিডিও সৌভিক ঘোষ জানিয়েছেন, চিকিৎসাধীন গুরুতর জখম এবং আংশিক জখমও ছাড়াও প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পাওয়া মোট ২৭ জনকে ঘোষণা অনুসারে ৫ লাখ এবং ১ লাখ করে চেক তুলে দেওয়া হয়।

বিস্ফোরণে মন্ত্রী আহত হওয়ার খবর জানাজানি হতে বিষয়টি নিয়ে এদিন সকালে টুইটারে রাজ্যপাল ধনকড় উদ্বেগপ্রকাশ করেছিলেন। এরপর সন্ধেবেলা রাজভবনে মুখ্যমন্ত্রী যান তার সাথে দেখা করতে। উভয়ের মধ্যে প্রায় ঘণ্টা খানেক আলোচনা চলে বলে সূত্রের খবর। সাক্ষাতের কথা টুইট করে জানান রাজ্যপাল নিজেই। এরপর এসএসকেএম হাসপাতালে তিনি যান আহত জাকির হোসেনকে দেখতে। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঘটনা অতি বিপজ্জনক। রাজ্যে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে মন্ত্রীর উপরও হামলার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন আলোচনায় এসব প্রসঙ্গ উঠে এসেছে বলে জানান তিনি। উভয়ের মধ্যে প্রশাসনিক কাজকর্ম, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ধনকড়। অন্যদিকে, নিমতিতা স্টেশনে বিস্ফোরণকাণ্ডের কিনারা করতে জোরদার তদন্তে নেমেছে এডিজি, সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে গঠিত এসআইটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026