একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দেবে। কিন্তু নির্বাচনের ঠিক আগে রাজ্যে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে মুর্শিদাবাদে বোমাবাজি হওয়ায় রীতিমতো উদ্বিগ্ন আছে গোটা বঙ্গ রাজনৈতিক দল। আপাতত জাকির হোসেন এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি আছে। এই মুহূর্তে নবান্ন তরফে ঘটনার একদিনের মধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসককে বদলি করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন জে পি মিনার। এবার জেপি মিনারের বদলে নতুন জেলা শাসক হলেন শরৎকুমার দ্বিবেদী।
তবে আজ শুধু যে মুর্শিদাবাদের জেলাশাসক পরিবর্তন হয়েছে এমন না। মুর্শিদাবাদের পাশাপাশি নবান্ন আজকে দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের বদল করেছে। এবারে দক্ষিণ 24 পরগনার নতুন জেলাশাসক অন্তরা আচার্য। আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন তরফ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হবেন শরৎকুমার দ্বিবেদী। মুর্শিদাবাদের বিদায় জেলাশাসক জিপি মিনাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ বদলি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক হলেন অন্তরা আচার্য। বিদায় জেলাশাসক উলগানাথনকে কেএমডিএ র সিইও করা হয়েছে।
স্বভাবতই নির্বাচনের আগে এমন বদল কেন হয়েছে তা নিয়ে বঙ্গ রাজনীতিকে তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে নবান্ন সূত্রে জানানো হয়েছে, রুটিন বদলি করা হয়েছে আধিকারিকদের। নির্বাচনের আগে টানা ৩ বছর কোন পদে থাকা আধিকারিককে বদলি করা বাধ্যতামূলক। আর তার জন্যই এই বদল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…