পলিটিক্স

এবার কি জাকিরের ঘটনায় আইইডি যোগ? তদন্তে পুলিশ

আইইডি ব্যবহার করে কি বুধবার রাতে মুর্শিদাবাদের রেলস্টেশনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল? জাকির কাণ্ডে এবং সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তারা বলছেন, তাদের সন্দেহের তালিকায় আইইডি বিস্ফোরক ব্যবহারের প্রসঙ্গ কিন্তু রয়েছে।

জানা যাচ্ছে, বিস্ফোরণস্থল এর কিছুটা দূর থেকে একটি তারের টুকরো উদ্ধার হয়েছে। তার সেই সঙ্গে রেললাইন থেকে পাওয়া ব্যাটারির টুকরো উদ্ধার হয়েছে। এবারে সেগুলি আই ই ডি এর অংশ কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। ওই নমুনায় রাসায়নিক পদার্থ যদি ব্যাটারি এবং তার একটুকুও মিলে তাহলে আই ইডি ব্যবহার করে বিস্ফোরণের তথ্য অনেকটা জোরালো হবে ।

একই সঙ্গে উঠে আসছে, বেশ কিছু প্রশ্ন। তাহলে কি ওই বিস্ফোরক ব্যবহার করে নিমতিতা স্টেশন এ বিস্ফোরণ ঘটানো হয়েছিল? তাহলে কি মেকানিজম ব্যবহার করা হয়েছে। সেই নিয়ে বর্তমানে বেশ কিছুটা ধন্দে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আগেই কি বিস্ফোরক প্লান্ট থেকে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে? এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য সকালে এসএসকেএম হাসপাতালে মন্ত্রীকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ জানিয়েছেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ কলকাতায় আসার ট্রেন ধরার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এর ২ নম্বর প্লাটফর্মে কর্মী-সমর্থকদের সঙ্গে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন (Jakir Hossain)। তাকে লক্ষ্য করে ওই দিন বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে তিনি অত্যন্ত জখম হয়েছেন। বাম পায়ে গুরুতর আঘাত লেগেছে তার। তার পাশাপাশি শরীরের একাধিক অংশে চোট রয়েছে। পায়ে সেলাই করে রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ এসএসকেএম হাসপাতালে মন্ত্রীর অস্ত্রোপচার করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026