রাজ্য

“প্রধানমন্ত্রীকে সারাদিন গালিগালাজ করতে বলা হত”, দল ছেড়ে বিস্ফোরক দীনেশ ত্রিবেদী

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে গলায় কাঁটা হয়ে দাঁড়িয়েছ দলবদল ইস্যু। প্রায় প্রতিদিন রাজ্যে বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দল ছাড়ছেন ও বিজেপিতে যোগদান করছেন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের ভাঙ্গন রোখার চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারছেন না তিনি। এবার দলের প্রতি বিদ্রোহী হয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে আচমকা গতকাল ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। তিনি একই সাথে দল ও পদ দুই ছেড়েছেন।

এরপর আজ দীনেশ ত্রিবেদী জানিয়েছেন যে, “প্রতিদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে গালাগালি করতে বলা হত। কিন্তু আমি স্রেফ বিরোধিতার খাতিরে সমালোচনা নীতিতে বিশ্বাসী নয়। এছাড়াও তৃণমূলে দলের অন্দরে অনেক সমস্যা হচ্ছিল। যা ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ ছিল না। তাই আমি দলত্যাগ করেছি।” এর মাধ্যমে বোঝা যায় যে দীনেশ ত্রিবেদী আচমকা ইস্তফাপত্র জমা দেয়নি। বেশ কিছুদিন ধরে তার অন্তরে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। তিনি আরো জানিয়েছেন, “রাজ্যসভার মত পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি মানুষের জন্য কাজ করতে পারছিনা। সেটা আমার কাছে বড় দুর্ভাগ্যের বিষয়।”

এছাড়াও তিনি আজকে জানিয়েছেন, “আমি ভীষ্ম পিতামহের মত হতে চাইনি। হিংসা এবং অন্যায়ের সময় কোন রকম শব্দচয়ন করার জন্য তাকে মহাভারতের দোষারোপ করা হয়। কিন্তু দলের অন্তরে ঘটা ঘটনা আমি মুখ বুজে সহ্য করে নিতে পারিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত হয়েছিলাম। তখন আমি হিংসার বিরুদ্ধে কথা বলায় দলের পছন্দ হয়নি। এমনকি প্রত্যেকটি বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে গালিগালাজ করতে বলা হত। কিন্তু সেটা আমার মূল্যবোধের সাথে একদমই খাপ খায় না। প্রধানমন্ত্রীর যদি কিছু ভালো করেন তাহলে অবশ্যই সেটাকে আমি ভালো বলবো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026