পলিটিক্স

এবারের নির্বাচনে তৃণমূলের আস্থা নতুন মুখে, সবুজ সঙ্কেত প্রশান্ত কিশোরের

এবারে জেলার একাধিক বিধানসভা আসনে নতুন মুখ চেয়ে তৃণমূলের কাছে প্রস্তাব পাঠিয়েছে সমস্ত জেলার নেতৃত্ব। এবারে, তৃণমূল কংগ্রেসের ভরসা হতে চলেছে সেই নতুন মুখ। জেলার বহু নেতা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। অনেকে আবার এই শিবিরে নাম লেখাতে চলেছেন। তাই সূত্রের খবর জেলা নেতৃত্ব থেকে জানানো এই প্রস্তাবের সঙ্গে অনেকটা সহমত হয়েছে প্রশান্ত কিশোরের (Proshant Kishore) টিম।বিধানসভা কেন্দ্র নিয়ে পিকের দল তৃণমূল কংগ্রেস এর কাছে আলাদা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। জানানো হয়েছে, জলপাইগুড়ি জেলায় ৭টি বিধানসভা আসন রয়েছে। গত বিধানসভা নির্বাচনে শুধুমাত্র জলপাইগুড়ি সদর আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আর তার মাঝেই, এবারে নাগারাকাটা বিধায়ক বিজেপিতে আছেন। বাকি ৫ জনের মধ্যে তিনজনকে টিকিট দেওয়া হবে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবারে প্রয়োজন কিছু নতুন মুখ।

তৃণমূল কংগ্রেসের একাংশের যুক্তি, গত লোকসভা নির্বাচনে রাজগঞ্জ বিধানসভায় কিছুটা এগিয়ে ছিল তৃণমূল। তবে এবারের বিধানসভায় জয়লাভ করতে হলে আর কিছুটা ভোট দরকার। আর এমন প্রার্থী দরকার, যার কারিশমা ভোটারদের আকর্ষিত করতে পারবে। নতুন মুখ দেখলে অনেক ভোটারের মনে প্রভাব পড়তে পারে। আর সেই প্রভাব কে কাজে লাগিয়ে এবারে ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

তবে এখনো পর্যন্ত কোন ব্যক্তির নাম দেওয়া হয়নি। শুধুমাত্র নতুন মুখ কালো হবে এই কথাটি উল্লেখ করা হয়েছে। শুধু জলপাইগুড়ি না, রাজ্যের অন্যান্য জেলা ক্ষেত্রেও নতুন মুখের সন্ধানে তৃণমূল কংগ্রেস। আর যদি নতুন প্রার্থীর ক্যারিশমা ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে তাহলে এবারের নির্বাচনে কিছুটা সুবিধা পাবে তৃণমূল। তবে এ নিয়ে এখনো পর্যন্ত জেলার কোন নেতা মুখ খোলেননি.

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026