রাজ্য

স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও চিকিৎসা করতেই হবে, বেসরকারী হাসপাতালকে হুঁশিয়ারি ফিরহাদের

সঙ্গে যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলেও অসুস্থ ব্যক্তিকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে, বেসরকারি হাসপাতালগুলো বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কার্ড না থাকার অজুহাতে অনেক হাসপাতাল বেশ কিছুদিন ধরে রোগীদের প্রত্যাখ্যান করে আসছিল। এবারে ফিরহাদ হাকিম সরাসরি জানিয়ে দিলেন, “যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলেও রোগী ভর্তি নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে। আর স্বাস্থ্য সাথী কার্ড জমা দেওয়ার জন্য তাকে সময় দিতে হবে ২৪ ঘন্টা।

শনিবার কলকাতার ৯৯টি নার্সিং হোমকে এভাবেই কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তিনি বেশ কয়েকটি নির্দেশ বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন যদি রোগী ফেরানোর কোন ঘটনা ঘটে, তাহলে বেসরকারি হাসপাতালে কর তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। হাসপাতালে পর তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন,”আগে রোগীদের চিকিৎসা শুরু করুন, গরিব মানুষকে সুস্থ করুন, তারপর চিকিৎসার খরচ নিয়ে দরাদরি করবেন।”

বেসরকারি হাসপাতালে সঙ্গে শুরুতেই বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রোগী ফেরানোর ঘটনা উল্লেখ করলেন তিনি। পুরমন্ত্রী বললেন, বেড খালি নেই, আইসিইউ ফাঁকা নেই, এই সমস্ত অভিযোগ দেখিয়ে অনে হাসপাতাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত তো করছে, পাশাপাশি রাজ্য সরকারের অবমাননা করছে। এবার থেকে হাসপাতালের বাইরে একটি কার্ড লাগানো থাকবে, এখানে লেখা থাকবে স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা আছে। পাশাপাশি স্বাস্থ্য সাথী পরিষেবা দেবার জন্য আলাদা ওয়ার্ড চালু করার সুপারিশ করলেন ফিরহাদ হাকিম।

এদিন কার বৈঠকে বিভিন্ন অসুস্থতার জন্য রাজ্য সরকারের বেঁধে দেওয়া রেট বৃদ্ধি করার দাবি করলেন বেসরকারি হাসপাতালে মালিকরা। সেখানে হাসপাতাল কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব। একজন শীর্ষকর্তা জানিয়ে দেন, রেট বৃদ্ধির বিষয়টি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে।ইতিমধ্যেই রাজ্যের প্রায় এক কোটি পরিবার স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করে ফেলেছেন। পাশাপাশি, ৭৬ লক্ষ পরিবার হাতে কার্ড পেয়েছেন। এর মধ্যে কলকাতার রয়েছেন ৬ লক্ষ পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026