রাজ্য

“প্রার্থী” মমতার নির্বাচনী রণকৌশল! নন্দীগ্রামের গণবিবাহের নবদম্পতিদের উপহার দিলেন তিনি

একুশে নির্বাচনের আগে রাজ্যের সবকটি রাজনৈতিক দল ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। তারমধ্যে শাসকদলের পাখির চোখ নন্দীগ্রাম। কারণ তৃণমূল সরকারের জয় যাত্রা শুরু হয়েছিল এই নন্দীগ্রাম থেকেই। তাই এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামের প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করে দিয়েছেন। আবার অপরদিকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু গড় নন্দীগ্রামে শাসকদল প্রমাণ করতে চায় যে সেখানে শুভেন্দুর কোন আলাদা ক্ষমতা ছিল না। যা ছিল তা তৃণমূলের ক্ষমতা। তাই শাসকদল নির্বাচন প্রাক্কালে নানাভাবে নন্দীগ্রামের মানুষদের দলে টানার চেষ্টা করে নানা রকম কর্মসূচি নিচ্ছে।

একুশে নির্বাচনে নন্দীগ্রামকে বেশি করে গুরুত্ব দিতে গিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণবিবাহের আসরে নবদম্পতিদের উপহার পাঠিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এছাড়াও নন্দীগ্রাম জয় করার জন্য তিনি ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায় এর সাথে বিশেষ সমীক্ষা করে রণকৌশল স্থির করতে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সবার নজর কাড়তে নন্দীগ্রামের একটি সাধারন গণবিবাহের আসরে নব দম্পতিদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। বেনারসি আর হাত ঘড়ি নবদম্পতিদের উপহার মমতার তরফ থেকে। স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান এই গণবিবাহের আয়োজন করেছিলেন।

অন্যদিকে নিজের অবস্থানে থাকতে হাল ছাড়ছে না শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগদান করার পর থেকেই একাধিক ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান। কিভাবে হারাতে হয় তো আমি দেখিয়ে দেব। পুরো নন্দীগ্রামের ১৪ টি জায়গায় তৃণমূলকে ভোকাট্টা করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026