পলিটিক্স

পিঠ বাঁচাতে পদত্যাগ করেছেন হুমায়ূন কবির, বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়

সিবিআই বহুদিন ধরে জিজ্ঞাসাবাদ করছিল যে তিনি গরু পাচারের সঙ্গে জড়িত। এবারে পিঠ বাঁচাতে পদত্যাগ পোলেন চন্দননগরের সিপি হুমায়ুন কবির (Humaun Kabir)। আজ এরকম ভাষাতেই বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। চন্দননগরের তেলেনিপাড়া এলাকাতে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিলেন।

চাকরির মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছিল। আর কিছুদিনের মধ্যেই তার অবসর নেওয়ার কথা ছিল। আর তার আগে পদত্যাগ করলেন সিপি। ২০০৩ ব্যাচের এই আইপিএস অফিসার হুমায়ুন কবিরকে নিয়ে জল্পনা বর্তমানে তুঙ্গে। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে কর্ম জীবন থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে কি আসতে চলেছেন তিনি? যদিও এ বিষয়ে কিন্তু কোন মুখ খোলেননি পুলিশ কমিশনার। উল্লেখ্য, মাস দুয়েক আগে তৃণমূলে যোগদান করেছেন তার স্ত্রী। এবারে হয়তো হুমায়ুন কবির যোগদান করতে পারেন তৃণমূলে।

উল্লেখ্য বাম আমলে, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন হুমায়ূন কবির। এলাকার বড় বড় মস্তানদের জব্দ করেছেন তিনি। কিন্তু পরবর্তীকালে একটি বিতর্কিত মামলা নিয়ে তাকে জর্জরিত হতে হয়েছিল। পাশাপাশি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিয়েছিল। তার পরবর্তীতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর ডিসি পদে তিনি নিযুক্ত হলেন। তার পরবর্তীতে আবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগ দেন। আর এবারে তিনি পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা তিনি এবারে রাজনীতিতে যুক্ত হতে চলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026