পলিটিক্স

বাংলার বাইরে যে কোন রাজ্য জয় করার জন্য মাঠে নামবে তৃণমূল: অভিষেক

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজে নিযুক্ত হওয়ার পর থেকেই সর্বভারতীয় ক্ষেত্রে দল কিভাবে এগিয়ে যাবে সেই রূপরেখা তৈরি করতে ব্যস্ত হয়ে গেলেন তিনি। পদোন্নতি হওয়ার পরে প্রথম সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী এক মাসের মধ্যে তিনি এবং তৃণমূলের অন্যান্য সদস্যরা এই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। কোন কোন রাজ্যে তৃণমূল কংগ্রেসের ইউনিট খোলা হবে এবং সেগুলোকে কিভাবে বাড়ানো হবে, এবং কিভাবে ওই ইউনিটগুলিকে মেইনটেইন করা হবে তা নিয়ে সমস্ত প্ল্যানিং তৈরি হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসের যে রাজ্যে যাক না কেন সেই রাজ্যে শুধুমাত্র ভোটের লড়াই করতে যাবে না, বরং তাদের লক্ষ্য থাকবে সেই রাজ্যকে সসম্মানে জয় করা। প্রশ্ন উঠল পরিবারবাদের। ২১ বিধানসভা নির্বাচনের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুয়া ভাতিজা অর্থাৎ সহজ বাংলায় পিসি ভাইপো বলে কটাক্ষ করে আসছে ভারতীয় জনতা পার্টি। এদিন সেই নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্যকে উপদেশ দিলেন, যাতে তিনি দিল্লির নেতাদেরকে বলেন একটি নতুন আইন আনতে যেখানে লেখা থাকবে কোন নেতার বাড়ির কেউ রাজনীতি করতে পারবে না।

এই প্রসঙ্গে তিনি অমিত শাহের পুত্র জয় শাহের প্রসঙ্গ তুললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে অভিষেক বলেন তৃণমূল এমন একটা দল যেখানে ওয়ান ম্যান আর্মি। গোটা দেশের তৃণমূল একটা ভালো জিনিস করতে চাইছে। সেখানেই তৃণমূল বিরোধীরা তাদেরকে বাধা দিচ্ছে। এছাড়াও বিজেপির বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তুলে তিনি বললেন যাদের ছেলে এমপি তাদেরকে আগে সরানো দরকার, পরে অন্যদের দিকে চিন্তা করা উচিত।

তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টিকে একতরফা কুৎসা এবং প্রচার বন্ধ করার উপদেশ দিলেন তৃণমূলের যুবরাজ। বিরোধীদের উদ্দেশ্যে তার বার্তা গঠনমূলক আলোচনা করুন, এখানে কুৎসা করে কোন লাভ নেই। অর্থাৎ, অভিষেক হওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছেন, বিরোধীদের তিনি কোনোভাবেই ছেড়ে কথা বলবেন না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026