স্বাস্থ্য ও ফিটনেস

To Lose Weight: ওজন কমিয়ে ফিট থাকতে চান! এই তিনটি সাদা খাদ্যদ্রব্য থেকে দূরে থাকুন

বর্তমানের কর্মব্যস্ত জীবনে ফিট ও সুস্থ থাকাটা ভীষণভাবে জরুরী। আর সেক্ষেত্রে‌ নিয়মিত ডায়েট মেনে খাওয়া-দাওয়া করার পাশাপাশি করতে হবে শরীরচর্চাও। আর আজকের যুগে দাড়িয়ে নিয়মিত শরীরচর্চা করে থাকেন অনেকেই। আজকের প্রজন্ম সবসময় সকলের কাছে নিজেকে প্রেজেন্টেবল রাখতে পছন্দ করে। সেক্ষেত্রে শরীরের অতিরিক্ত ওজন কমানো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে সবথেকে প্রয়োজনীয় নিজেদের খাওয়া-দাওয়ার দিকে নজর দেওয়া। শরীরচর্চা করার পাশাপাশি বেশ কয়েকটি খাদ্যদ্রব্য একেবারেই খাওয়া বন্ধ করে দিতে হবে। খাওয়া শুরু করতে হবে শরীরের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য।

তবে এই নিবন্ধের সূত্র ধরে তিনটি সাদা খাদ্যদ্রব্যের কথা জানানো হবে, যেগুলি এখনই খাওয়া বন্ধ না করলে শরীরচর্চা করেও ওজন কমাতে সক্ষম হবেন না কেউ। রইল তালিকা।

১) ভাত- ভাতে প্রচুর পরিমাণে ক্যালরি ও কার্বোহাইড্রেট বর্তমান থাকে। এটি ওজন বৃদ্ধি করতে বেজায় সহায়তা করে। ক্যালরি ও কার্বোহাইড্রেট ছাড়া এতে তেমন কোনো পুষ্টি উপাদান নেই বললেই চলে। এক্ষেত্রে ওজন কমাতে গেলে ও ফিট থাকতে গেলে ভাত খাওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

২) চিনি- সুস্থ ও ফিট থাকতে চিনি থেকে শতহস্ত দূরে থাকতে হবে। চিনিতে প্রচুর পরিমাণে ক্যালরি বর্তমান থাকে, যা একেবারেই উপকারী নয় শরীরের জন্য। এটি হৃদরোগের সমস্যা বৃদ্ধি করতে পারে। বাজে কোলেস্টেরলকে বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি সুগারের রোগীদের জন্য চিনি বিষের মত। তবে চিনির বদলে অল্পপরিমাণে ব্রাউন সুগার কিংবা চিনির ক্যান্ডি খাওয়া যেতে পারে।

৩) পাউরুটি- সাদা পাউরুটি ওজন বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। সকাল কিংবা সন্ধ্যের জলখাবারে অনেকেই চায়ের সাথে পাউরুটি খেয়ে থাকেন, যা একেবারেই সু-স্বাস্থ্যের জন্য নয়। ওজন কমিয়ে ফিট থাকতে গেলে সাদা পাউরুটি খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। সাদার বদলে যদি ব্রাউন ব্রেড খাওয়া যায় তাহলে, মন্দ নয়। তবে খেলেও অল্পপরিমাণে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026