নিউজ

আজ শহরে জে পি নাড্ডার নেতৃত্বে বিজেপির বড় কর্মসূচি

সংশোধিত নাগরিকত্ব আইন এর বিপক্ষে গত সপ্তাহে তৃণমূলের বামেদের মিছিল এর পর আজ নাগরিকত্ব আইন এর স্বপক্ষে কলকাতায় বিজেপির বড় কর্মসূচি আছে এই মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। আজ দুপুর ১ টা নাগাদ বিজেপির এই মহা মিছিল শুরু হবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যা গনেশ চন্দ্র এভিনিউ ও সেন্টাল এভিনিউ ধরে শ্যামবাজারের সমাপ্ত হবে। মিছিল শেষ হবার পর জে পি নাড্ডার নেতৃত্বে শ্যামবাজারে একটি সভাও হবে। বিমানবন্দর থেকে সরাসরি মিছিলের আরম্ভ স্থলে পৌঁছাবেন জে পি নাড্ডা।

মুখ্যমন্ত্রীর বিজেপির বিরুদ্ধে করা আক্রমণ বামেদের প্রতিবাদ মিছিল এসবের পাল্টা জবাব আজ দেবেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। জানা যায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কে অভিনন্দন জানানো হবে বিল পাসের সাফল্যের কারণে। এদিক থেকে মিছিল কে অভিনন্দন যাত্রা ও বলা যেতে পারে। রবিবার রাতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও শিবপ্রকাশ, মুকুল রায়, রাজু বন্দ্যোপাধ্যায় সমেত আরও কয়েকজন মিছিলের প্রস্তুতি ঘুরে দেখেন। দলের কর্মীদের নিয়ে অ্যাডভান্স টিম নামক একটি বিশেষ টিম গড়ে তোলা হয়েছে যার উদ্দেশ্য বহিরাগতদের গন্ডগোল থেকে মিছিলটি নিরাপত্তা দান করা। তাদের হাতে থাকবে ৫০ টি ওয়াকটকি এবং থাকছে ক্যামেরাও।

আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কা কা ছি ছি’ স্লোগান, মমতাকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

তবে আবেদন সত্বেও পুলিশের অনুমতি না পেলেও মিছিলটি যে হবেই একথা জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। মিছিলে থাকছে ১০ টি ট্যবলো। থাকছেন মতুয়া, কীর্তনীয়া সম্প্রদায়ের মানুষও। এলইডি স্ক্রিনে দেখানো হবে উদ্বাস্তুদের করুন জীবন যাত্রার চিত্র। মিছিলে শুরুতে থাকবেন জে পি নাড্ডা, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমূখ। তারপর থাকবেন রাজ্য নেতৃত্ব ও সাংসদ বিধায়ক এবং তারপর থাকছেন সেলিব্রিটিরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026