বিনোদন

এই নবাগতা অভিনেত্রীরাই হতে চলেছেন বলিউডের ভবিষ্যত

কৌশিক পোল্ল্যে: বলিউডে সেরা হবার দৌড়ে সর্বদাই টিকে থাকতে পারাটা একেবারেই সহজ নয়। অনেকেই বছরের পর বছর হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পাকা জায়গা করে নেন, আবার অনেকে হাতে গোনা কিছু সিনেমা করার পর বলিপাড়া থেকে অদৃশ্য হয়ে যান। হিন্দী সিনেমায় সেরা হবার লক্ষ্যে সদ্য পা রাখা কিছু অভিনেত্রীর কথা আজ জেনে নেওয়া যাক।

১.সারা আলি খান: নবাবকন্যা সারা আলি এখন বলিউডের একটি পরিচিত নাম। মাত্র দুটি সিনেমা ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ এ প্রশংসিত হয়েছে সারার অভিনয়। এবছরের ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ ফিমেলের অ্যাওয়ার্ডটিও গেছে তারই ঝুলিতে। সারা এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘লাভ আজকাল ২’ এর শ্যুটিংয়ে।

২.জাহ্নবী কাপুর: ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে শ্রীদেবীকন্যা জাহ্নবীর। এরইমধ্যে করন জোহরের সঙ্গে একটি সিনেমা করার কথাও হয়ে গিয়েছে। পরবর্তী ‘দোস্তানা ২’ ছবিতে দেখা যাবে জাহ্নবীকে।

৩. অনন্যা পান্ডে: চাঙ্কির পান্ডের কন্যা অনন্যা বলিউডে ‘স্টুডেন্ড অফ দি ইয়ার ২’ ছবিতে আত্মপ্রকাশ করেন। দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে তার অভিনয়। ইতিমধ্যেই কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকরের সঙ্গে সেরেছেন আরও একটি ছবি ‘পতি পতনী অর উয়ো’।

আরও পড়ুন : বিরাটের পর এবার নুসরত, গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন নুসরত

৪.তারা সুতারিয়া: ‘স্টুডেন্ট অফ দি ইয়ার ২’ এবং ‘মারজাঁওয়া’ দুটি ছবিই বক্সঅফিসে বেশ সফল। আরও বেশ কিছু ছবির কথা চলছে জানিয়েছেন তারা নিজেই।

৫: নুপূর শ্যানন: অভিনেত্রী ক্রিতি শ্যাননের বোন নুপূর মাত্র একটি মিউজিক ভিডিওর মাধ্যমেই বেশ সাড়া জাগিয়েছেন দর্শকদের মনে। অক্ষয় কুমারের বিপরীতে বেশ সাবলীল নুপূর, তাই আশা করাই যায় এবার ছবির জগতেও তাকে দেখা যাবে।

৬: মানুষী চিল্লার: বিশ্বসুন্দরী মানুষী একজন মেডিকেল স্টুডেন্ট, তার পাশাপাশি এখন বলিউডেও কাজ করতে শুরু করেছেন তিনি। দিওয়ালি 2020 তে অক্ষয়ের বিপরীতে পৃথ্বীরাজ চৌহানের জীবনীর উপর তৈরি বায়োপিকের মূখ্য একটি চরিত্রে তাকে দেখা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026