নিউজ

বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে, গোটা এলাকায় মোতায়েন পুলিশ

কলকাতা: গতকাল, বুধবার থেকেই বিজেপির নবান্ন অভিযান নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। এমনকি বিজেপির নবান্ন অভিযানের ওপর ভিত্তি করে দু’দিন নবান্নের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও স্যানিটেশন এবং থার্মাল স্ক্রিনিংয়ের যুক্তি দিয়ে রাইটার্স ও নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য। তবুও বিজেপিকে ভয় পেয়ে শাসক দলের এই সিদ্ধান্ত, এমনটাই বিজেপির দলীয় নেতৃত্ব দাবি করেছে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই বিজেপির নজরে একুশ। বিজেপি যুব মোর্চার ডাকা এই নবান্ন অভিযান ঘিরে তত্‍পর হাওড়া কমিশনারেটের পুলিশ। মিছিল আটকাতে সবকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড। মোতায়েন কমব্যাট ফোর্স।

একদিকে পদ্ম শিবির যখন এই অভিযান সফল করতে মরিয়া, তখন অভিযান রুখে দিতে তত্‍পর পুলিশও। পুলিশ সূত্রে খবর, গোটা শহরকে পাঁচটি সেক্টরে ভাগ করা হচ্ছে। প্রত্যেকটি সেক্টরে একজন করে ডিআইজি পদ মর্যাদার আধিকারিক থাকবেন দায়িত্বে। কলকাতা ছাড়া হাওড়ার দুই প্রান্ত থেকে দুটি মিছিল যাবে নবান্নে।

এছাড়াও আন্দুল রোডের লক্ষীনারায়ণ তলাতে মিছিল আটকাতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রত্যেকটি বলয়ে থাকছে কমব্যাট ফোর্স, র‌্যাফ এবং রোবোকপ। এছাড়াও থাকছে জলকামান। চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি।

সব মিলিয়ে বিজেপির নবান্ন অভিযান রুখে দিতে তৎপর রাজ্য পুলিশ। কিন্তু কোনও বাধাই আজকের নবান্ন অভিযান রুখতে পারবে না, এমনটাই দাবি করেছে বিজেপি। রাজ্য বিজেপি দলীয় নেতাদের পাশাপাশি এই মিছিলে থাকবে রাজ্যের বিভিন্ন বিজেপি কর্মীরা। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই নবান্ন অভিযান করা হচ্ছে। তবে করোনা পরিস্থিতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রায় পঞ্চাশ হাজার লোক নিয়ে এই মিছিল করবে বিজেপি। আর সেটাই আটকে দিতে মরিয়া রাজ্য পুলিশ। এখন শেষমেষ কী হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026