নয়াদিল্লি: দেশে এই প্রথম পরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। দিল্লি মেট্রোয় চলবে চালকবিহীন ট্রেন। আজ, সোমবার এই চালকবিহীন মেট্রোর যাত্রাপথের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দিল্লি মেট্রোর জনকপুরি ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মেজেন্টা লাইনে এই চালকবিহীন মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী।
এর পাশাপাশি আজ তিনি ন্যাশনাল কমন মবিলিটি কার্ড সার্ভিসের উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে। এ প্রসঙ্গে পিএমও অফিস থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, দিল্লি মেট্রো কর্তৃপক্ষের এই অভিনব ভাবনা বাস্তবায়িত হলে পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে। অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বে মেট্রোর মধ্যে ৭% চালকবিহীন মেট্রো চলে। দিল্লিতে আজকে তার সূচনা হওয়ার মাধ্যমে এডিট ক্লাবে ঢুকে পড়বে ভারতীয় মেট্রো। যা ভীষণ গর্বের।
অন্যদিকে, ন্যাশনাল কমন মবিলিটি কার্ড চালু করার মাধ্যমে দিল্লির এয়ারপোর্ট-এক্সপ্রেস লাইনে যাত্রীদের অনেক সুবিধা দেওয়া হবে। এর ফলে রূপে অথবা ডেবিট কার্ড যাদের থাকবে, তারা এই কার্ড ব্যবহার করে নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবে। সব মিলিয়ে বছর শেষে এক নতুন আধুনিকতায় পা রাখতে চলেছে রাজধানী, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…