নিউজ

বছর শেষে ঝোড়ো ব্যাটিং শীতের, আরও নামবে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস

কলকাতা: বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। শেষ মুহূর্তের এসে একেবার ঝোড়ো ব্যাটিং করছে শীত। গতকাল কলকাতার ছিল মরসুমে সর্বনিম্ন তাপমাত্রা। বছরশেষের সঙ্গে সঙ্গেই আরও জাঁকিয়ে পড়ছে শীত। ছুটির এই সপ্তাহে শীতের আমেজ বেশ উপভোগ করছে ভ্রমণপ্রিয় বাঙালি।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমে যা একেবারে সর্বনিম্ন। বেশকিছু এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। কোচবিহার ৮.১ ডিগ্রি, কালিম্পংয়ে ৭.৫ ডিগ্রি, পানাগড়ে ৭ ডিগ্রি, বর্ধমান ও বহরমপুরে ৯ ডিগ্রি। বলাই যাায়, জেলাতে কলকাতা থেকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোটাই এক ছবি।  আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। এই সঙ্গে বাতাসে শুষ্ক ভাব বজায় থাকবে।  এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। বছরশেষে তাই শীতের আমেজ বঙ্গবাসীর জন্য কোনও খামতি থাকছে না। ফলে বছরশেষের মুখে পারদ নামায় খুশিতে ভ্রমণপ্রিয় বাঙালি।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা ছিল ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে। ভোরের দিকে ঠান্ডা, আর বেলা বাড়তেই সেই ঠান্ডা উধাও। কার্যত ডিসেম্বরের প্রথম দুটো সপ্তাহ ধরে এমনটাই চলছি বাংলার আবহাওয়া। কিন্তু তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে একধাক্কায় পারদ অনেকটা নিম্নমুখী হয়। তাপমাত্রা নামে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মূলত পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্ত। তার জেরে বাংলার শীত প্রবেশ বাধা হয়ে যায়। কিন্তু পরিস্থিতি কেটে যাওয়ায় শীত প্রবেশে আর কোনও বাধা আসেনি। ফলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী। তবে দেশে উত্তরের রাজ্যগুলির পরিস্থিতি জটিল হচ্ছে। সেখানে ব্যাপক হারে পারদ নামার ফলে ক্রমশ শৈত্যপ্রবাহের দাপট বাড়ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026