বিনোদন

আইনি বিয়ের পর আজ ইমনের আনুষ্ঠানিক বিয়ে, একই দিনে হবে রিসেপশনও, দেখুন, সেই ছবি

হাওড়া: রবিবার (Sunday) নীলাঞ্জন ঘোষের (Nilanjan Ghosh) সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakrabarty)। আর আজ, মঙ্গলবার (Tuesday) আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের বিখ্যাত এই গায়িকা। যদিও সারেগামাপা (SaReGaMaPa) খ্যাত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Sovon Ganguly) সঙ্গে ইমনের সম্পর্কের রসায়নের খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু তা পরবর্তীকালে পরিণতি পায়নি। শোভন-ইমনে সম্পর্ক ভাঙনের বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্কে জড়ান গায়িকা। গত বছর অক্টোবরে (October) করোনা (Coronavirus) পরিস্থিতির মধ্যেই এনগেজমেন্ট সেরে ফেলেন নীলাঞ্জন-ইমন। আর রবিবার গায়িকার লেক গার্ডেন্সের (Lake Gardens) বাড়িতে হয়ে যায় আইনি বিয়ে। সেখানে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের ঘনিষ্ঠ লোকজন। আর আজ বালিতে (Bally) আনুষ্ঠানিক বিয়ের আসর বসেছে। আজকেই হবে রিসেপশনও (Reception)।

তাই সকাল থেকেই সাজো সাজো রব ইমনের চারপাশে। ইতিমধ্যেই নতুন কনের হাতে মেহেন্দি উঠে গিয়েছে। হয়ে গিয়েছে গায়ে হলুদ পর্বও। ইমন-নীলাঞ্জনের বিয়ে নিয়ে ইমনের অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। তাই অনুরাগীদের নিরাশ না করে প্রত্যেকটা আনুষ্ঠানিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন গায়িকা। ইতিমধ্যেই ইমনের মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এবার ইমন পোস্ট করেছেন নিজের গায়ে হলুদের মুহূর্ত।

যেখানে ‘প্রাক্তন’ খ্যাত গায়িকার পরনে ছিল সাদা কেরালা কটন ও মানানসই হলুদ ব্লাউজ। হবু স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে নীলাঞ্জনও সাদা-হলুদ রঙের পাঞ্জাবিতে সেজে ওঠেন। বিখ্যাত ডিজাইনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা বেনারসিতে সেজে উঠবেন ইমন। সঙ্গে থাকবে সোনার গয়না। নীলাঞ্জনাও একই ডিজাইনারের পোশাক পরবেন। মালাবদল, সিঁদুরদান পর্বের পর বিয়ে শেষে আজকেই রিসেপশন পার্টি হবে ইমন-নীলাঞ্জনের। যেখানে পরিবারের লোকজনের পাশাপাশি থাকবে টলিউডের বিভিন্ন সেলিব্রেটিরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026