রাজ্য

ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহে স্থানীয়দের সাথে নাচে পা মেলালেন মমতা, লক্ষ্য উত্তরবঙ্গের আদিবাসী ভোট

নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসকে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ৪ দিনের সফরে গিয়েছেন। তবে তার কর্মসূচি এটা স্পষ্ট করছে যে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের আদিবাসী ভোটের দিকে মমতার পাখির চোখ। তিনি সেই কারণে আজ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২ রা ফেব্রুয়ারী মঙ্গলবার ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেন।

মুখ্যমন্ত্রী এদিন ফালাকাটায় গিয়ে গণবিবাহের আসরে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের বিবাহযোগ্য মেয়েদের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এছাড়াও তিনি এ প্রকল্পের মাধ্যমে নিজে দাঁড়িয়ে থেকে ৪৫০ যুগলের বিয়ে দিলেন। বিয়ের পর সবার হাতে তুলে দিলেন বাসন, পোশাক সহ একাধিক জিনিসপত্র। মুখ্যমন্ত্রী এরপর জানিয়েছেন, “আমি আপনাদের পাশে সবসময় আছি। আশীর্বাদ করি যাতে আপনারা সবাই ভালো থাকুন। রাজ্য সরকার সবরকম পরিস্থিতিতে সবসময় আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকবে।” এছাড়াও বিবাহ আসরের পাশেই নাচে মেতে ওঠা আদিবাসী মহিলাদের সাথে পায়ে পা মেলান মুখ্যমন্ত্রী। আদিবাসী যুবতীদের সাথে নাচতে শুরু করেন।

আদিবাসীরাও মুখ্যমন্ত্রীকে নিজেদের দিদির মতো বিয়ের দিনে পাশে পেয়ে রীতিমতো আপ্লুত। তাদের মধ্যে একজন জানিয়েছেন, “রাজ্য সরকারের সাহায্য করায় আমরা খুবই খুশি হয়েছি। বিয়ের পর সংসার পাতার জিনিস পেয়েছি আমরা। আমরা এখন মাসে রোজগারের টাকা ঠিক সময় পেয়ে যাচ্ছি। বিয়ে করে সংসার চালাতে আর কোনো অসুবিধা হবে না।” এছাড়াও এদিন উত্তরবঙ্গে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর কথা বলেছে মুখ্যমন্ত্রী। এতদিন যা সমিতির দৈনিক মজুরি ছিল ১৭৬ টাকা। তবে এবার তাদের মজুরি আরো ২৬ টাকা করে বৃদ্ধি করা হলো। এছাড়াও বাগান শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে তাদের ঘর করে দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026