রাজ্য

দীর্ঘ সওয়াল-জবাবে সিদ্ধান্ত অধরা, আজ দুপুরে ফের দুই মন্ত্রী-সহ চার নেতার ভাগ্য নির্ধারণ

গত সোমবার সকাল থেকে আবারও পুনরুত্থিত হয়েছে নারদ মামলা। রাজ্যের দুই হেভিওয়েট তৃণমূল মন্ত্রীসহ মোট ৪ নেতাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গতকাল অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণের আসর বসেছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত সিদ্ধান্ত না নিতে পেরে আবারও আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২ টোয় এই নারদ মামলার শুনানি রেখেছেন। আসলে গতকাল হাইকোর্টে বিচারপতি রাজেশ বিন্দল ও অরিজিত বন্দ্যোপাধ্যায়ের সামনে লড়াইয়ের মাঠে কোন পক্ষই একফোঁটা মাথানত করতে রাজি হয়নি। জনপ্রিয় আইনজীবী অভিষেক মনু সিংভি ও সলিসিটর জেনারেল তুষার মেহতার মধ্যে করা সওয়াল-জবাব চলেছিল দীর্ঘক্ষন যাতে বিচারপতি নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেননি।

তাই গতকাল সিদ্ধান্ত না হওয়ায় এখনও অব্দি জেল হেফাজতে ঠাঁই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের। তবে আজ ফের ৪ হেভিওয়েট নেতার জামিন স্থগিত নির্দেশের পুনর্বিবেচনা মামলার শুনানি হবে। গতকাল শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন করেছেন, “সিবিআই দপ্তরে মুখ্যমন্ত্রী কেন? বা আদালতে আইনমন্ত্রী কেন? তাহলে বিচার কোথায় হবে? রাস্তায়!” এর উত্তরে অভিষেক মনু সিংভি জানিয়েছেন, “রাজ্য পুলিশের দফতরে নয়। তাই এর ফলে কোনও প্রভাব খাটানো হয়নি।” অন্যদিকে আইনমন্ত্রীর আদালতে যাবার প্রশ্নের উত্তরে সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আইনমন্ত্রী আদালতের মধ্যে ছিলেন না। আদালত চত্বরে থাকতেই পারেন। আইনমন্ত্রী নিম্ন আদালতে গিয়েছিলেন ঠিকই। কিন্তু তিনি শুধুমাত্র মন্ত্রী নয়। তিনি একজন বিধায়কও বটে।”

অন্যদিকে, নেতাদের পক্ষের আইনজীবীরা পাল্টা সিবিআই এর বিরুদ্ধে বেআইনি গ্রেফতার করার অভিযোগ তুলেছেন। তাদের দাবি যে সিবিআই কোনো আগাম নোটিস ছাড়া কি করে রাজভবনে গেলেন? সিবিআই ন্যায়ের পরিপন্থী কাজ করছে। আগাম নোটিশ ছাড়া কি করে বিধায়কদের এমনভাবে গ্রেপ্তার করা যায়? প্রসঙ্গত, গতকাল গড়িয়াহাট থানায় তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেপ্তার করার একটি এফআইআর দায়ের করেছে। সে যাই হোক, চার হেভিওয়েট নেতা মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ দুপুর ২ টোয়। তারা এবারের শুনানিতে জামিন পায় না জেলেই থাকে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026