নিউজ

মাত্র ১৮ জন কর্মী নিয়ে আজ খুলল শিয়ালদহ মেট্রো স্টেশন, তাঁরা কি সামলাতে পারবেন সব দায়িত্ব?

আজ, ১৪ জুলাই বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা চালু হলো সদ্য উদ্বোধন হওয়া শিয়ালদহ মেট্রো স্টেশনে। সকাল ৬ টা ৫৫ মিনিটে দিনের প্রথম মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অভিমুখে যাত্রা শুরু করলো। ইস্ট ওয়েস্ট করিডরের এই মেট্রো পরিষেবা যে অগুনতি মানুষের অফিস যাত্রা আরামদায়ক করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। মেট্রোরেল কর্তৃপক্ষের ধারণা এই রুটে দৈনিক ৩৫ হাজার যাত্রী হতে পারে।

ভিড়ের কথা মাথায় রেখে সদ্য উদ্বোধন হওয়া শিয়ালদহ মেট্রো স্টেশনে মোট ২৯ টি টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু সেখানে সব মিলিয়ে কর্মীর সংখ্যা মাত্র ১৮। তারাই স্টেশনের দরজা খোলা বন্ধ করা সেশন পরিচালনা টিকিট কাউন্টার প্যানেল সামলানোর সহজ পুরো স্টেশনের দায়িত্ব পালন করবেন। এখানে প্রশ্ন উঠছে যে ওই ১৮ জন কর্মী কি শিয়ালদহ মেট্রো রেলওয়ে স্টেশনের মত একটি ব্যস্ততম মেট্রোর সমস্ত দায়িত্ব সামলাতে পারবেন?

তবে এই প্রসঙ্গে মেট্রোরেল কর্তাদের ব্যাখ্যা, “ভিড়ের কথা মাথায় রেখে স্টেশন চত্বরে মোট ৫৩ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। আপাতভাবে ১৮ জন কর্মীকে নিয়ে শুরু হলেও খুব শীঘ্রই রেল ও অন্য স্টেশন থেকে বাড়তি কর্মীর ব্যবস্থা করা হচ্ছে।” এছাড়াও রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় টোকেন এবং ৫ টি স্মার্টকার্ড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এর ফলে টিকিট কাউন্টার কম খুললেও টিকিট কাটতে যাত্রীদের বেশি ভোগান্তি হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রো সার্ভিসে এবার থেকে প্রতিদিন ১০০ টি করে মেট্রো রেল চলবে। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো ৬:৫৫ মিনিটে। অন্য প্রান্ত থেকে প্রথম মেট্রো ছাড়বে ৭ টায়। শিয়ালদা থেকে শেষ মেট্রোর সময় ৯:৩৫। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯:৪০ এ। তবে রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে এই মেট্রো সার্ভিস।

Nirajana Nag

Recent Posts

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026