রাজ্য

অধিকারী পরিবারে ফের কোপ! জেলা সভাপতির পদ থেকে অপসারিত শিশির অধিকারী

দীর্ঘদিন ধরে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে আছে শাসক দলের সাথে অধিকারী পরিবারের দ্বন্দ্বকে কেন্দ্র করে। কিছুদিন আগেই তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাছাড়াও তার ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary) বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল শিশির অধিকারী (Sisir Adhikary) কি করবেন? তবে গতকাল জল্পনার অবসান ঘটিয়ে শাসকদল শিশির অধিকারীকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। এবার পূর্ব মেদিনীপুর জেলার সভাপতির পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে।

গতকালের পর ফের আজকে অধিকারী পরিবারে কোপ দিল শাসক শিবির। আজকে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতির পদ থেকে অপসারিত করে দিল। সেই জায়গায় চেয়ারে বসে আছেন সৌমেন মহাপাত্র। এছাড়াও জেলা কডিনেটর পদে রদবদল হয়েছে। সেই পদে থাকা অধিকারী পরিবারের ঘনিষ্ঠ আনন্দ অধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো অব্দি চেয়ারম্যান পদে বহাল রয়েছেন শিশির অধিকারী।

এই ঘটনা প্রসঙ্গে আজ সকালে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বলেছেন, “আমি চাই যাতে আমার বাবা মা সুস্থ থাকুক। শাসক দল তো একটা প্রাইভেট কোম্পানি। ওই কোম্পানি শুধু চাকর খোঁজে। ওরা অন্য কোন চাকর পেয়ে যাবে। আমি তাইতো ওই দল ছেড়ে দিয়েছি। আমি আর বিশেষ কিছু বলব না। ব্যক্তিগতভাবে আমি কোন দল করবো সেটা আমার ব্যাপার। তেমনি আমার বাবা কোন দল করবে সেটা তিনি ঠিক করে নেবেন।”

অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে শিশির অধিকারী অসুস্থতার কারণে তেমন কাজ করতে পারছে না বলেই তাকে পদ থেকে অপসারণ করা হচ্ছে। অখিল গিরি জানিয়েছেন, “শিশিরবাবু দীর্ঘদিন ধরে ডিএসডি এর বৈঠক ডাকছিলেন না। এর ফলে কাজের খুব ক্ষতি হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে।” অন্যদিকে আজ পূর্ব মেদিনীপুর জেলার সভাপতির পদ পেয়ে সৌমেন মহাপাত্র বলেছেন, “শিশির অধিকারী একজন প্রণাম্য নেতা। আমি ওনার সাথে ফোনে কথা বলবো। এখন ওনার দ্রুত সুস্থতা কামনা করি।”

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026