কলকাতা: আজ, বৃহস্পতিবার (Thursday) হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত শনিবার (Saturday) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শহরের উডল্যান্ড হাসপাতালে (Woodland Hospital) ভর্তি হয়েছিলেন। গতকালই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে সৌরভের ইচ্ছায় তাঁকে আরও একটা দিন হাসপাতালে রাখা হয়। তবে আজ মহারাজ বাড়ি ফিরতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
গতকালই ছেড়ে দেওয়ার কথা ছিল সৌরভকে। কিন্তু বেড়ে গেল অপেক্ষার প্রহর। আরও একটা দিন হাসপাতালে থাকতে হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভ নিজের ইচ্ছেতেই হাসপাতালে থাকতে চেয়েছেন। কিন্তু, কেন এমন ইচ্ছা হল সৌরভের? যেখানে ডিসচার্জ সার্টিফিকেট পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল, সেখানে হঠাৎ করে কেন বেঁকে বসলেন মহারাজ?
সূত্র মারফৎ জানা গেছে, সৌরভের কোলেস্টেরল কিছুটা উপরের দিকে ছিল। সঙ্গে গোদের উপর বিষফোঁড়া থাইরয়েড। সেটাও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই রয়েছে। তবে শরীরের বাকি সমস্ত প্যারামিটারই স্বাভাবিক রয়েছে। সেরকারণেই সৌরভ চাইছেন আরও একটা দিন যাতে হাসপাতালে বিশ্রাম নেওয়া যায়।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…