Today Weather Report: কালবৈশাখীর সম্ভাবনা, কলকাতা সহ এইসব জেলায় তুমুল ঝড়বৃষ্টি

বৃহস্পতিবার বৃষ্টি হলেও তেমন কিছু উন্নতি হলো না বাংলার আবহাওয়ায়। আজ শুক্রবার এবং আগামীকাল অর্থাৎ শনিবার আবারো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ব্যাপক ঝড় বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকালের তুলনায় গরম কিছুটা বেশি থাকলেও, আজকে বিকেলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলায়। উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার এবং সোমবার আবারও বাড়বে তাপমাত্রা। ফের তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কিছু জেলায়। পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে সোমবার। অন্যদিকে আবার চলতি মরশুমে বর্ষা কিছুটা দেরি করে ঢুকেছে। আন্দামানে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করলেও, কেরলে বর্ষা প্রবেশ করতে কিছুটা সময় নেবে। এমনিতে প্রত্যেক বছর ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। কিন্তু এবছর ৪ঠা জুন কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। এর ফলে কেরলের পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া কিছুটা রকম ফের দেখা যেতে পারে।

উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৩টি জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মোটামুটি ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি ২৪ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026